পোস্ট করার দিনক্ষণ:
21 NOV 2026 3:31PM by PIB Agartala
গোয়া, ২১ নভেম্বর ২০২৬, পিআইবি।। গোয়ার পানাজিতে আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) আজ আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর সূচনা হয়েছে। এ বছর সরকারিভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলো বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ফিচার ও নন-ফিচার ফিল্ম জুরির বিশিষ্ট সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি)-এর চেয়ারপারসন শ্রী জি. কৃষ্ণকুমার এবং উৎসব পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর জুরি সদস্যদের সম্মানিত করেছেন৷
‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধন এর বিষয়ে ঘোষণা করতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার ভারতীয় চলচ্চিত্রের সূচনালগ্ন থেকেই এর অসাধারণ বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, চলচ্চিত্র উদযাপনের এই আয়োজনটি দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও গল্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি অর্থবহ সুযোগ করে দেয়। জুরি সদস্যদের সুচিন্তিত নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি, গোয়া সরকার ও উৎসব আয়োজক দলকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, ভারতীয় চলচ্চিত্র বিশ্বমঞ্চে ক্রমাগত স্বীকৃতি লাভ করতে থাকবে।
উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণে এনএফডিসি-এর চেয়ারপার্সন শ্রী জি. কৃষ্ণকুমার ১৯৭৮ সালে ‘ইন্ডিয়ান প্যানোরামা’-র সূচনালগ্ন থেকে এর ঐতিহ্য এবং বিভিন্ন ভাষা ও অঞ্চলের ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্যকে তুলে ধরার ক্ষেত্রে এর ভূমিকার কথা স্মরণ করেন। এবারের আইএফএফআই-এর মূল বিষয়বস্তু ‘স্টোরিজ উইদাউট বর্ডারস’ (সীমানাহীন গল্প)-এর কথা উল্লেখ করে তিনি চলচ্চিত্রের প্রতি মন্ত্রকের অঙ্গীকারের কথা তুলে ধরেন৷ সেই সাথে, তিনি গোয়া সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া, উৎসবে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের তিনি আন্তরিক স্বাগত জানান।
_20261121153830_e1c7aa.jpeg)
উৎসবের পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর তাঁর স্বাগত ভাষণে আইএফএফআই-এর সঙ্গে শুরু থেকে জড়িত থাকার কথা বক্তব্যে স্মরণ করেন। তিনি তুলে ধরেন যে, কীভাবে কয়েক দশক ধরে ‘ইন্ডিয়ান প্যানোরামা’ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও চলচ্চিত্রগত বৈচিত্র্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। এ বছরের বাছাই প্রক্রিয়ায় পাওয়া অভূতপূর্ব সাড়ার কথা উল্লেখ করে তিনি জানান, উৎসবে ৭৬২টি ফিচার ফিল্ম এবং ৩৫৮টি নন-ফিচার ফিল্ম জমা পড়েছে-অর্থাৎ মোট ১,১২০টি চলচ্চিত্র জমা হয়েছে, যা ১৮টি ভাষায় নির্মিত। চূড়ান্ত তালিকায় হিন্দি, মারাঠি, কন্নড়, তুলু, লাদাখি, কাশ্মীরি ও ইংরেজি সহ মোট ১৪টি ভাষার চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ স্থান পেয়েছে।
৫৭ তম সংস্করণের থিম, স্টোরিজ উইদাউট বর্ডারস-এর সাথে তার মন্তব্যকে সারিবদ্ধ করে, শ্রী গোয়ারিকর চলচ্চিত্র নির্মাতা, প্রযুক্তিবিদ এবং উদীয়মান গল্পকারদের তাদের গল্প বলা চালিয়ে যেতে, দর্শকদের ব্যাপকভাবে দেখতে এবং বুদ্ধিমানের সাথে বিচার করতে উত্সাহিত করার জন্য অনুরোধ করেছেন৷
উল্লেখ্য, ভারতীয় প্যানোরামা ২০২৬ এর নন-ফিচার ফিল্ম জুরি সাত সদস্য নিয়ে গঠিত হয়েছে৷ তাঁরা হলেন, শ্রী হিমাংসু শেখর খাটুয়া (ডকুমেন্টারি ফিল্মমেকার এবং চেয়ারপার্সন, নন-ফিচার ফিল্ম জুরি), শ্রী শঙ্খজিৎ দে (ডকুমেন্টারি ফিল্মমেকার), মিসেস রাগিনী সোনা (চলচ্চিত্র প্রযোজক), শ্রী শিব সানি (চলচ্চিত্র সাংবাদিক), শ্রী ধনেশ যাদব টি.আর. (ফিল্ম এডিটর), শ্রীমতি এডিটর (ফিল্ম এডিটর) প্যাটেল (প্রযোজক এবং মিডিয়া পেশাদার)৷
ফিচার ফিল্ম জুরি তেরো জন সদস্য নিয়ে গঠিত হয়েছে৷ সদস্যরা হলেন, শ্রী মধুর ভান্ডারকর (চেয়ারপারসন, ফিচার ফিল্মস জুরি), শ্রী ইউ. রবিন্দর (সিনেমাটোগ্রাফার), শ্রী সোহম পি. শাহ (চলচ্চিত্র নির্মাতা), শ্রী রাহুল ভোলে (পরিচালক, লেখক ও সম্পাদক), শ্রী ঐনম গৌতম সিং (চলচ্চিত্র নির্মাতা), শ্রী নীলাদ্রি রায় (চলচ্চিত্র সম্পাদক), শ্রী এম. সি. শ্রীমান (চলচ্চিত্র পরিচালক) (সিনেমাটোগ্রাফার), শ্রী জয়ন্ত গোস্বামী (পরিচালক), শ্রীমতি বিন্দু চন্দ্রমৌলি (অভিনেত্রী), শ্রীমতি ভারতী প্রধান (চলচ্চিত্র সমালোচক), ডক্টর আয়াশ আরিফ (প্রবীণ অভিনেতা এবং লেখক), এবং শ্রী অরুণ গোঙ্গাদে (অ্যানিমেটর)।
‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধনী চলচ্চিত্রসমূহ
অভিনন্দন পর্বের পর, ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধনী চলচ্চিত্রগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সেগুলোর প্রথম প্রদর্শনী শুরুর আগে সেগুলোকে সম্মানিত করা হয়।
_20261121153911_c13037.jpeg)
নন-ফিচার বিভাগে, পরিচালক লীনা যাদব পরিচালিত লাদাখি চলচ্চিত্র ‘বিকামিং’ (Becoming)-কে সম্মানিত করেন জি. কৃষ্ণকুমার, ডেলিলা লোবো এবং আশুতোষ গোয়ারিকর। লাদাখের এক কিশোরের আধ্যাত্মিক যাত্রার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি সময়, স্মৃতি ও জীবনের গণ্ডি পেরিয়ে এক অন্য জগতে নিয়ে যায়। চলচ্চিত্রটির পরিচালক লীনা যাদব এটি উপস্থাপন করেন এবং এর মূল বিষয়বস্তু-সীমানার ঊর্ধ্বে জীবন-সম্পর্কে আলোকপাত করেছেন৷
ফিচার বিভাগে, আদিত্য ধর পরিচালিত চলচ্চিত্র ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর প্রতিনিধিত্ব করেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদি। তাঁকে স্মারক উপহার দিয়ে সম্মানিত করেন চঞ্চল কুমার ও আশুতোষ গোয়ারিকর। রাকেশ বেদি পরিচালক আদিত্য ধরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং এই চলচ্চিত্রে একজন ভিন্নধর্মী গোয়েন্দা চরিত্রে অভিনয়ের বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন৷
চলচ্চিত্র দুটির প্রথম প্রদর্শনী আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে, সেই সাথে এরই মধ্যে দিয়ে আইএফএফআই ২০২৬-এ ‘ইন্ডিয়ান প্যানোরামা’ প্রদর্শনীর সূচনা হয়।
***
PS/DM/KMD