পোস্ট করার দিনক্ষণ:
18 NOV 2026 3:05PM by PIB Agartala
গুয়াহাটি, ১৮ নভেম্বর ২০২৬: ১৭ নভেম্বর, ২০২৬ তারিখে বস্ত্র মন্ত্রকের অধীনস্থ ‘ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফটস)’-এর এনএইচডিপি (ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রজেক্ট) প্রকল্পের সহায়তায়, ‘নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর উদ্যোগে আয়োজিত রাজ্য-স্তরের ‘গান্ধী শিল্প বাজার’-এর উদ্বোধন করা হয় জোরহাট স্টেডিয়াম কমপ্লেক্সে। প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত৷ এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো উত্তর-পূর্বাঞ্চলের কারিগর ও তাঁতিদের নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য একটি মঞ্চ প্রদান করা।
‘ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফটস)’-এর কার্যালয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক অধিকর্তা শ্রী হরা কান্ত বরো এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল সিল্ক বোর্ডের অধিকর্তা ড. কার্তিক নিওগ এবং ‘ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফটস)’-এর কার্যালয়ের অধীন এইচএসসি জোরহাটের সহকারী অধিকর্তা শ্রী শশীকান্ত গুপ্ত।
এই বাজারে উত্তর-পূর্বাঞ্চলের ৭০ জন কারিগর ও তাঁতি সরাসরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে তাঁরা তাঁদের তৈরি হস্তচালিত তাঁতবস্ত্র ও হস্তশিল্পজাত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরতে ও বিক্রি করতে পারছেন। প্রদর্শনীটিতে উত্তর-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের তাঁতবস্ত্র, হস্তশিল্প এবং রেশমজাত পণ্যের সমাহার রয়েছে।


*****
PS/DM/KMD