PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারতের সৌরশক্তির অগ্রগতিতে নতুন অধ্যায়

ভারতের সৌরশক্তির উত্থান

প্রকাশিত: 17 NOV 2026 9:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ নভেম্বর ২০২৬ 

 

এক দশক আগেও ভারতের বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অবদান ছিল নিতান্তই কম। বর্তমানে দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির মোট উৎপাদন ক্ষমতার মধ্যে সৌরশক্তির অংশই সর্বাধিক। ২০১৪ সালে সৌরবিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল ২.৮২ গিগাওয়াট। এবছর ৩১ অক্টোবর পর্যন্ত তা প্রায় ১৭৫ গিগাওয়াটে পৌঁছেছে অর্থাৎ, এই ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা প্রায় ৬২ গুণ বেড়েছে।

সরকারি নীতি সহায়তা, পরিকাঠামোর উন্নয়ন, উৎপাদন ক্ষেত্রের সম্প্রসারণ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। সোলার পার্ক, বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং সৌরশক্তিচালিত কৃষি পাম্পের মতো উদ্যোগ দেশের বিভিন্ন প্রান্তে সৌরশক্তির ব্যবহার বাড়াচ্ছে।

ভারতের ক্রমবর্ধমান পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্র ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো (BRESE) ২০২৬-এ বিশেষ গুরুত্ব পায়। এই সম্মেলনে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন অংশীদার একত্রিত হন। পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে সহযোগিতা, বিনিয়োগ এবং উদ্ভাবন বাড়ানো ছিল এই আয়োজনের লক্ষ্য।

ভারতের সৌরশক্তির অগ্রগতি পরিসংখ্যানেও স্পষ্ট। ২০২৫ সালে দেশে ৩৭ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। বার্ষিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সৌরশক্তির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত এখন দ্বিতীয় বৃহত্তম বাজার। পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানোর আন্তর্জাতিক উদ্যোগে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা এই পরিসংখ্যানে স্পষ্ট।

এক দশকে সৌরশক্তির সম্প্রসারণ

শক্তিশালী নীতিগত কাঠামো ভারতের সৌরশক্তির সম্প্রসারণের ভিত্তি তৈরি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল ২০১০ সালের জাতীয় সৌর মিশন, সোলার পার্ক প্রকল্প, গ্রীন এনার্জি করিডর কর্মসূচি এবং প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থা। এই উদ্যোগগুলির মাধ্যমে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ দ্রুত এগিয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন

দেশের বিভিন্ন ভৌগোলিক ও জলবায়ুগত অঞ্চলে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। রাজস্থান, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতার উল্লেখযোগ্য অংশ রয়েছে।

বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পগুলির মাধ্যমে ১৩৩ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে। এর মধ্যে হাইব্রিড প্রকল্পের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হল :

- রাজস্থানের ভাদলা সোলার পার্ক
- কর্ণাটকের পাভাগাড়া সোলার পার্ক
- অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম ও কুর্নুল সোলার পার্ক
- মধ্যপ্রদেশের রেওয়া আল্ট্রা মেগা সোলার পার্ক

বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে আরও ৩৪.৯৭ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। বাকি উৎপাদন ক্ষমতা অফ-গ্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে আসে।

হাইব্রিড প্রকল্পে সৌরবিদ্যুতের সঙ্গে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা বা অন্য শক্তির উৎস যুক্ত করা হয়। অন্যদিকে, অফ-গ্রিড ব্যবস্থা বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত নয়, এমন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।

সাম্প্রতিক বছরগুলিতে রেকর্ড অগ্রগতি

সাম্প্রতিক বছরগুলিতে ভারতে সৌরবিদ্যুৎ এবং অজীবাশ্ম শক্তির উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিচ্ছন্ন শক্তির ব্যবহারে দেশের ক্রমবর্ধমান অগ্রগতি এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে।

- ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে ৪৪.৬১ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে যুক্ত হওয়া ২৩.৮৩ গিগাওয়াটের তুলনায় এই পরিমাণ প্রায় দ্বিগুণ।

- চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে এখনও পর্যন্ত ২৪.২৯ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। আগের অর্থবর্ষের মতোই এই অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে।

- ২০১৪ সালে দেশে সৌর মডিউল উৎপাদন ক্ষমতা ছিল ২.৩ গিগাওয়াট। এবছর ৩১ মার্চের মধ্যে তা বেড়ে প্রায় ১৭২ গিগাওয়াট হয়। এবছর জুন মাসে এই ক্ষমতা আরও বেড়ে ১৯২ গিগাওয়াটে পৌঁছয়।

- এবছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে অজীবাশ্ম শক্তির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ৩০৮.০৩ গিগাওয়াট। এর মধ্যে ২৯৯.২৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং ৮.৭৮ গিগাওয়াট পারমাণবিক শক্তি।

- ২০২৫-২৬ অর্থবর্ষে অজীবাশ্ম শক্তির উৎপাদন ক্ষমতায় সর্বোচ্চ ৫৫.২৯ গিগাওয়াট বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

- ২০২৫ সালের ২৯ জুলাই ভারতের বিদ্যুতের চাহিদার ৫১.৫ শতাংশ পূরণ করেছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এখনও পর্যন্ত এক মাসে বিদ্যুতের চাহিদা পূরণের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ অংশ। 

সৌরশক্তির সম্প্রসারণে নীতিগত কাঠামো

স্থিতিশীল নীতিগত কাঠামো, প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা দেশে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি করেছে। পরস্পরের পরিপূরক একাধিক উদ্যোগ ভারতের সৌরশক্তির সম্প্রসারণে সহায়তা করেছে। এই উদ্যোগগুলিকে প্রধানত পাঁচটি স্তম্ভে ভাগ করা যায়।

লক্ষ্য নির্ধারণ : জলবায়ু সংক্রান্ত অঙ্গীকার ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা

গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে ভারত ‘পঞ্চামৃত’ লক্ষ্য ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অজীবাশ্ম শক্তির উৎপাদন ক্ষমতা অর্জন এবং ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানো। প্যারিস চুক্তির অধীনে ভারতের সংশোধিত জাতীয় নির্ধারিত অবদানেও এই অঙ্গীকারগুলি প্রতিফলিত হয়েছে।

এই উদ্যোগগুলির পাশাপাশি, ‘মিশন লাইফ’ (লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট) পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহ দেয়। এই কর্মসূচির মাধ্যমে সুস্থায়ী ব্যবহার বাড়ানো এবং পরিবেশ সচেতন অভ্যাস গড়ে তোলার জন্য নাগরিকদের উৎসাহিত করা হয়।

চাহিদা তৈরি : জাতীয় মিশন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্রয়ের বাধ্যবাধকতা

সৌরশক্তির প্রসারে ধারাবাহিক ও স্থিতিশীল চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় সৌর মিশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই মিশন দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের প্রাথমিক পর্যায়ে গতি আনে।

পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্রয়ের বাধ্যবাধকতা  অনুযায়ী, বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং এই বাধ্যবাধকতার আওতায় থাকা অন্যান্য সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে কিনতে হয়। এর ফলে প্রকল্প নির্মাতা ও বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বাজারের নিশ্চয়তা পান। পাশাপাশি, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারও বাড়ে। ২০২৯-৩০ অর্থবর্ষ পর্যন্ত RPO-র লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই লক্ষ্যমাত্রা ৩৫.৯৫ শতাংশ।

বিদ্যুৎ উৎপাদন সংস্থা ও বড় প্রকল্প নির্মাতাদের বাইরেও সৌরশক্তির চাহিদা বেড়েছে।

 ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে পরিবারগুলিকে উৎসাহিত করছে। অন্যদিকে, ‘প্রধানমন্ত্রী কিষান উর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান’ (PM-KUSUM) কৃষিক্ষেত্রে সৌর পাম্প স্থাপন এবং বিদ্যুৎ সরবরাহকারী ফিডারগুলিকে সৌরশক্তির আওতায় আনার কাজে সহায়তা করছে। এই উদ্যোগগুলির ফলে, সৌরশক্তির বাজার সম্প্রসারিত হচ্ছে। সাধারণ গ্রাহক, কৃষক, ব্যবসায়ী এবং বিদ্যুৎ সংস্থার অংশগ্রহণও বাড়ছে।

উৎপাদন খরচ কমানো : প্রতিযোগিতামূলক দরপত্র ও বিদ্যুতের মূল্য নির্ধারণ

গত এক দশকে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন হল বিদ্যুতের দামে বড়সড় হ্রাস। ই-রিভার্স অকশন ব্যবস্থার মাধ্যমে দরপত্র আহ্বান এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই ব্যবস্থায় বিভিন্ন প্রকল্প নির্মাতা সর্বনিম্ন দামে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিযোগিতায় অংশ নেন।

সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI)-র মতো বিদ্যুৎ ক্রয়কারী সংস্থাগুলি স্বচ্ছ পদ্ধতিতে বিদ্যুতের দাম নির্ধারণের এই ব্যবস্থাকে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আরও বেশি প্রকল্প নির্মাতা প্রতিযোগিতায় অংশ নেওয়ায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২০১০ সালের প্রায় ১৮ টাকা থেকে কমে ২০২০ সালে রেকর্ড ১.৯৯ টাকায় পৌঁছয়। গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড (GUVNL) এই দর অর্জন করে। এর ফলে সৌরবিদ্যুৎ আরও সাশ্রয়ী হয় এবং সারা দেশে এর ব্যবহার বাড়ে।

বিদ্যুতের দাম কমে যাওয়ায় সৌরশক্তি ক্রমশ আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। এর ফলে ভারত বিশ্বের অন্যতম কম খরচে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী বাজার হিসেবে উঠে এসেছে। ২০২৫ সালে বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে প্রতি মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের সমতুল্য উৎপাদন খরচ (LCOE) ছিল ৩৫ মার্কিন ডলার। আন্তর্জাতিক গড় খরচ ছিল ৪৪ মার্কিন ডলার।

সহায়ক পরিকাঠামো

সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাতাদের জন্য জমি ও প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করতে সরকার সোলার পার্ক প্রকল্প শুরু করে। প্রথমে এই প্রকল্পের আওতায় ২০ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। ২০১৭ সালে তা বাড়িয়ে ৪০ গিগাওয়াট করা হয়। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে মোট ৩৯,৪৬১ মেগাওয়াট অনুমোদিত উৎপাদন ক্ষমতা-সহ ৫৬টি সোলার পার্কের অনুমোদন দেওয়া হয়েছে।

সোলার পার্ক প্রকল্পের পরিপূরক হিসেবে গ্রীন এনার্জি করিডর (GEC) কর্মসূচি পুনর্নবীকরণযোগ্য শক্তিতে সমৃদ্ধ অঞ্চল থেকে দেশের বিভিন্ন বিদ্যুৎ চাহিদাসম্পন্ন কেন্দ্রে বিদ্যুৎ পৌঁছে দিতে সহায়তা করে। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তির নিরবচ্ছিন্ন সংযোগও নিশ্চিত করা হচ্ছে।

এবছর ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে এই কর্মসূচিতে ২৪,৫৬৭.৮ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ গ্রিডে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দশটি রাজ্যে গ্রিন এনার্জি করিডর প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৪ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ গ্রিডে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তির সংযোগ আরও শক্তিশালী করবে।

ভাসমান সৌরবিদ্যুৎ ও শক্তি সঞ্চয় ব্যবস্থা

এবছর ৩১ জুলাই সরকার ‘প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা’ (PM-SSY) অনুমোদন করে। এই প্রকল্পের আওতায় ভাসমান সৌর ফটোভোলটাইক (FSPV) প্রকল্পের মাধ্যমে ৫,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এর সঙ্গে শক্তি সঞ্চয় ব্যবস্থা (ESS) যুক্ত থাকবে।

এই ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থা থাকবে। এর মোট সঞ্চয় ক্ষমতা হবে ১০,০০০ মেগাওয়াট-ঘণ্টা। এর ফলে, রাজ্যগুলি বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ পরিচালনা করতে পারবে। বিদ্যমান জলাধার এবং শিল্পক্ষেত্রের জলাশয় ব্যবহার করে এই প্রকল্পের মাধ্যমে জমির উপর চাপ কমানো হবে। পাশাপাশি, সমন্বিত শক্তি সঞ্চয় ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়বে। এই প্রকল্পে মোট ৫,০৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি (NISE)-র সমীক্ষার ভিত্তিতে এই প্রকল্প তৈরি করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, ভারতের জলাধার এবং উপযুক্ত অভ্যন্তরীণ জলাশয়গুলিতে প্রায় ১০২.১৮ গিগাওয়াট-পিক ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এই প্রকল্পের ফলে প্রতি বছর প্রায় ১ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ১৬ হাজার থেকে ১৭ হাজার মানুষের জন্য পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভাসমান সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ফটোভোলটাইক কোষ ও মডিউল এবং শক্তি সঞ্চয় ব্যবস্থার দেশীয় উৎপাদনেও উৎসাহ মিলবে। সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের সুবিধা পেতে পারবে। বর্তমানে, প্রায় ৮০০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তা আরও ৫,০০০ মেগাওয়াট বাড়বে।

দেশীয় উৎপাদনে সহায়তা

দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদন বাড়াতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।

উচ্চ দক্ষতাসম্পন্ন সৌর ফটোভোলটাইক মডিউলের জন্য উৎপাদন-সংযুক্ত উৎসাহ প্রকল্প (PLI)

২০২১ সালে প্রাথমিকভাবে ৪,৫০০ কোটি টাকা বরাদ্দ নিয়ে উচ্চ দক্ষতাসম্পন্ন সৌর ফটোভোলটাইক মডিউলের জন্য PLI প্রকল্প শুরু হয়। ২০২২ সালে আরও ১৯,৫০০ কোটি টাকা বরাদ্দ করে প্রকল্পটি সম্প্রসারিত করা হয়।

এই প্রকল্পের লক্ষ্য দেশীয় উৎপাদন বাড়ানো, আমদানির উপর নির্ভরতা কমানো এবং সৌরশক্তি উৎপাদনের প্রতিটি পর্যায়ে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি করা। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে।

অনুমোদিত মডেল ও উৎপাদকদের তালিকা (ALMM)

২০১৯ সালে চালু হওয়া ALMM হল সৌর ফটোভোলটাইক মডিউল ও কোষের গুণমান নিশ্চিত করার একটি ব্যবস্থা। এর মাধ্যমে নির্দিষ্ট গুণমান ও কার্যক্ষমতার মানদণ্ড বজায় রাখা হয়। অনুমোদিত তালিকায় থাকা উৎপাদক ও মডেলগুলিই নির্দিষ্ট সরকারি সহায়তাপ্রাপ্ত এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে গৃহীত সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা যায়। অনুমোদিত পণ্য ব্যবহারে উৎসাহ দিয়ে এই ব্যবস্থা দেশীয় উৎপাদনকেও এগিয়ে নিয়ে যায়।

PLI প্রকল্প এবং ALMM একসঙ্গে ভারতের দেশীয় সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এই উদ্যোগগুলি আত্মনির্ভরতা বাড়ানোর পাশাপাশি, সৌরবিদ্যুৎ উৎপাদনের দ্রুত সম্প্রসারণে সহায়তা করেছে। অনুমোদিত সৌর সরঞ্জাম ব্যবহারের ফলে গ্রাহক ও প্রকল্প নির্মাতাদের আস্থাও বেড়েছে।

প্রতিটি বাড়ি ও কৃষিক্ষেত্রে সৌরশক্তির প্রসার

ভারতের সৌরশক্তির ব্যবহার শুধু বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার ও কৃষকদের জন্য নেওয়া বিশেষ প্রকল্পগুলির মাধ্যমে বিদ্যুতের সুযোগ বাড়ছে, বিদ্যুৎ খরচ কমছে এবং জীবিকার নতুন সুযোগ তৈরি হচ্ছে।

পিএম সূর্য ঘর : মুফত বিজলি যোজনা

২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ৭৫,০২১ কোটি টাকা বরাদ্দ নিয়ে ‘পিএম সূর্য ঘর : মুফত বিজলি যোজনা’ শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের পরিবারগুলির কাছে সরাসরি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি বিশ্বের বৃহত্তম গৃহস্থালি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি।

এই প্রকল্পে যোগ্য পরিবারগুলি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ভর্তুকি পায়। জামানত ছাড়াই ঋণের ব্যবস্থাও রয়েছে। একটি নির্দিষ্ট জাতীয় পোর্টালের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর ফলে, নাম নথিভুক্তি, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং ভর্তুকির অর্থ প্রদান সহজ হয়েছে।

প্রধান সাফল্য

- এবছর নভেম্বর পর্যন্ত প্রায় ৬৫ লাখ পরিবারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
- এবছর জুলাই পর্যন্ত কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে ২৮,০২৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
- এবছর নভেম্বর মাস পর্যন্ত ২১ লাখেরও বেশি পরিবার শূন্য বিদ্যুৎ বিল পেয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলি নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারছে। এতে বিদ্যুতের বিল কমছে এবং বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ বাড়ছে। ভারতের গৃহস্থালি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারে বিশ্বব্যাঙ্কও অর্থায়নের অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী-কিষান উর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান (PM-KUSUM)

২০১৯ সালে শুরু হওয়া PM-KUSUM প্রকল্পের লক্ষ্য কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়ানো। এই প্রকল্পে বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, স্বতন্ত্র সৌর কৃষি পাম্প বসানো এবং বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত কৃষি পাম্পগুলিকে সৌরশক্তির আওতায় আনার ক্ষেত্রে সহায়তা করা হয়। সেচের জন্য দিনের বেলায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, ডিজেলের উপর নির্ভরতা কমানো এবং কৃষকদের আয়ের নতুন সুযোগ তৈরি করাই এই প্রকল্পের লক্ষ্য।

PM-KUSUM প্রকল্পের মাধ্যমে কৃষকরা সেচের পাশাপাশি, বিদ্যুৎ উৎপাদনের কাজেও সৌরশক্তি ব্যবহার করতে পারছেন। এই প্রকল্পে কৃষকরা সেচের জন্য সৌর পাম্প বসাতে পারেন। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে বিক্রিরও সুযোগ রয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে প্রায় ৩৪,৮০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার পরিমাণ ৩৪,৪২২ কোটি টাকা।

প্রধান প্রধান সাফল্য

- কৃষিকাজে ব্যবহারের জন্য প্রায় ১১.৯১ লাখ অফ-গ্রিড সৌর পাম্প বসানো হয়েছে।
- ফিডার স্তরে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ১৭.১৮ লাখেরও বেশি কৃষি পাম্পকে প্রকল্পের আওতায় আনা হয়েছে।
- কৃষকদের জমিতে প্রায় ২,৪২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
- ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২১.৭৭ লাখেরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

এই দুই প্রকল্প ভারতের বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে।

২০২৫-২৬ অর্থবর্ষে বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে মোট ১৬.৩ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। ওই অর্থবর্ষে যুক্ত হওয়া ৪৪.৬১ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৩৬ শতাংশ এসেছে এই ক্ষেত্র থেকে। এর মধ্যে PM-KUSUM প্রকল্পের অবদান ৭.৬ গিগাওয়াট এবং বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার অবদান ৮.৭ গিগাওয়াট।

আন্তর্জাতিক সৌর সহযোগিতায় ভারতের ক্রমবর্ধমান নেতৃত্ব

সৌরশক্তির ক্ষেত্রে ভারতের নেতৃত্ব দেশের সীমানার বাইরেও বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তির আদানপ্রদান এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার করছে ভারত।

আন্তর্জাতিক সৌর জোট (ISA): ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ সম্মেলনে ভারত ও ফ্রান্স যৌথভাবে আন্তর্জাতিক সৌর জোট গঠন করে। এই জোট আন্তর্জাতিক সৌর সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। মালদ্বীপ, গ্রীস, জার্মানি, ইতালি, ভুটান, লুক্সেমবার্গ এবং আর্জেন্টিনা-সহ বিভিন্ন দেশ এই জোটের সদস্য। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, জ্ঞান ও প্রযুক্তির আদানপ্রদান এবং সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করাই এই জোটের লক্ষ্য।

এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড (OSOWOG): ২০১৮ সালে ভারত এই উদ্যোগের প্রস্তাব দেয়। এর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির বিদ্যুৎ গ্রিডকে পরস্পরের সঙ্গে যুক্ত করা। এই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে ২০২১ সালে কপ-২৬ সম্মেলনে ভারত ও ব্রিটেন যৌথভাবে ‘গ্রীন গ্রিডস ইনিশিয়েটিভ-ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড’ (GGI-OSOWOG) শুরু করে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা এবং আন্তর্জাতিক সৌর জোট এই উদ্যোগে সহায়তা করছে। বিভিন্ন দেশের বিদ্যুৎ গ্রিডের সংযোগের মাধ্যমে সীমান্ত পেরিয়ে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের আদানপ্রদান বাড়ানো এই উদ্যোগের লক্ষ্য। এর ফলে, জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়বে।

আন্তর্জাতিক সৌর জোট এবং অন্যান্য অংশীদারিত্বের হাত ধরে ভারত গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করেছে। জি-২০-র সভাপতিত্বের সময় ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক স্তরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা তিন গুণ বাড়ানোর বিষয়ে ঐকমত্য গড়ে তুলতেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আগামী দিনের পথ

সৌরশক্তির ক্ষেত্রে ভারতের অগ্রগতি ধারাবাহিক নীতিগত সহায়তা, দেশীয় উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণ, শক্তিশালী পরিকাঠামো এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের ফল। ‘পঞ্চামৃত’ অঙ্গীকার পূরণ এবং ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে এগিয়ে চলার পথে সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রেও এই শক্তি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে থাকবে।

তথ্যসূত্র

Prime Minister's Office

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331444&reg=48&lang=2

Ministry of Power

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240739&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183866&reg=48&lang=2

https://beeindia.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=119&lid=291

https://www.recregistryindia.nic.in/pdf/REC_Regulation/Renewable_Purchase_Obligation_and_Energy_Storage_Obligation_Trajectory_till_2029_30.pdf

https://aerc.assam.gov.in/information-services/renewable-purchase-obligation-rpo

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329438&reg=19&lang=1

https://npp.gov.in/dashBoard/cp-map-dashboard

Ministry of New and Renewable Energy (MNRE)

https://mnre.gov.in/en/physical-progress/

https://mnre.gov.in/en/development-of-solar-parks-and-ultra-mega-solar-power-projects/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292433&reg=48&lang=1

https://mnre.gov.in/en/green-energy-corridor-0verview/

https://mnre.gov.in/en/document/guidelines-for-tariff-based-competitive-bidding-process-for-procurement-of-firm-and-dispatchable-power-from-grid-connected-renewable-energy-power-projects-with-energy-storage-systems-2/

https://pmkusum.mnre.gov.in/#/landing

https://pmkusum.mnre.gov.in/#/landing/read-more

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250039&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763712

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244667&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241551&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204466&reg=6&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082901&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042069&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2010133&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1983208&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1622459&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1489763&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2081250&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1831364&reg=48&lang=2

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=122567&reg=3&lang=2

https://sansad.in/getFile/annex/270/AU2064_DoGkMO.pdf?source=pqars

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU2011_5nmHOe.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU1418_Edvm7x.pdf?source=pqals

https://sansad.in/getFile/annex/270/AU1260_BzS52V.pdf?source=pqars

https://pmsuryaghar.gov.in/#/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1594759&reg=48&lang=2

https://cdnbbsr.s3waas.gov.in/s3716e1b8c6cd17b771da77391355749f3/uploads/2024/02/202402091231907238.pdf

https://x.com/mnreindia/status/1779835768795546038

https://x.com/byadavbjp/status/2062136611501113852

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710114&lang=2&reg=48

https://forumofregulators.gov.in/Data/Meetings/Minutes/98.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294208&lang=1&reg=48

https://x.com/mnreindia/status/2067931108449399061

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329695&reg=3&lang=1

https://youtu.be/9YFnxvpO89Q?si=y9PfyIRqM7KsS-TQ

Ministry of Environment, Forest and Climate Change

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795071&reg=48&lang=2

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233832&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199729&lang=1&reg=3

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861127&reg=48&lang=2

India Solar Alliance (ISA)

https://isa.int/who-we-are

NITI Aayog

https://www.niti.gov.in/sites/default/files/2023-02/Brochure-10-pages-op-2-print-file-20102022.pdf

Government of Gujarat

https://gpcl.gujarat.gov.in/showpage.aspx?contentid=4354

https://cmogujarat.gov.in/en/latest-news/khavda-renewable-energy-park-gujarat-green-electricity

International Renewable Energy Agency (IRENA)

https://www.irena.org/-/media/Files/IRENA/Agency/Publication/2026/Mar/IRENA_DAT_RE_capacity_highlights_2026.pdf

https://www.irena.org/-/media/Files/IRENA/Agency/Publication/2026/Jul/IRENA_TEC_RPGC_2025_Executive_summary_2026.pdf

United Nations Framework Convention on Climate Change (UNFCCC)

https://unfccc.int/news/international-solar-energy-alliance-launched-at-cop21

Asian Development Bank (ADB)

https://www.adb.org/projects/44426-016/main

World Bank

https://www.worldbank.org/en/news/press-release/2026/07/09/world-bank-supports-india-s-solar-rooftop-program-to-boost-clean-energy-create-jobs-and-unlock-private-capital

India Brand Equity Foundation (IBEF)

https://www.ibef.org/news/india-surpasses-us-in-annual-solar-capacity-additions-becomes-second-largest-solar-growth-market-in-2025

Click here to see pdf


****
SSS/AS


(রিলিজ আইডি: 2337600) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil