প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জাপানের ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সহ্যাদ্রির দ্বিপাক্ষিক নৌ মহড়ার জাইমেক্স ২০২৬-এ অংশগ্রহণ

প্রকাশিত: 17 NOV 2026 2:02PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৭ নভেম্বর  ২০২৬

 

ভারতীয় নৌবাহিনীর জাহাজ সহ্যাদ্রি ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের সঙ্গে যৌথভাবে জাইমেক্স ২০২৬-এ অংশগ্রহণ করেছে। ১৩ এবং ১৪ নভেম্বর এই মহড়া অনুষ্ঠিত হয়। রণতরী সহ্যাদ্রি জাপানী বাহিনীর জেএস-ইসে-র সঙ্গে যৌথভাবে মহড়া চালিয়েছে। মহড়ায় দু-দেশের বাহিনীর মধ্যে সুসংহত পরিচালন পদ্ধতি, দক্ষতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি স্থান পায়। 

আইএনএস সহ্যাদ্রির জাইমেক্স ২০২৬-এ যোগদানের মাধ্যমে দিয়ে দু-দেশের নৌবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি প্রতিফলিত হয়। সামুদ্রিক সহযোগিতা এবং পরিচালনগত সমন্বয়ের মাধ্যমে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে  নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। 

 


SC/CB/NS….     


(রিলিজ আইডি: 2337382) ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil