পোস্ট করার দিনক্ষণ:
11 NOV 2026 3:13PM by PIB Agartala
নয়াদিল্লি,১১ নভেম্বর,২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা রবি মরশুম ২০২৬-২৭-এর (১অক্টোবর, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত) জন্য ফসফেটিক ও পটাশিক সারের পুষ্টিভিত্তিক ভর্তুকি (এন.বি.এস) হার অনুমোদন করেছে।
রবি মরশুম ২০২৬-২৭-এর জন্য আনুমানিক বাজেট বরাদ্দের পরিমাণ হবে প্রায় ৬২,৩৭০.০২ কোটি টাকা। রবি মরশুম ২০২৫-২৬-এর বাজেট বরাদ্দের তুলনায় এই পরিমাণ প্রায় ২৪,৪১৭.৭৩ কোটি টাকা বেশি। ২০২৫-২৬-এর রবি মরশুমে বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ৩৭,৯৫২.২৯ কোটি টাকা।
সুফল:
কৃষকদের জন্য ভর্তুকিযুক্ত, সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত মূল্যে সারের জোগান নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক বাজারে সারের পাশাপাশি সার উৎপাদনের উপকরণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও মূল্যপ্রবণতার পরিপ্রেক্ষিতে ফসফেটিক এবং পটাশিক সারের ওপর ভর্তুকির হার যুক্তিসংগত করা হবে।
রূপায়ণের কৌশল ও লক্ষ্যমাত্রা:
রবি মরশুম ২০২৬-২৭-এর জন্য অনুমোদিত হারে (১ অক্টোবর, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত কার্যকর) ডি.এ.পি এবং এন.পি.কে.এস-সহ বিভিন্ন গ্রেডের ফসফেটিক ও পটাশিক সারের ওপর ভর্তুকি প্রদান করা হবে। এর ফলে কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে এই সারগুলির নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করা সম্ভব হবে।
প্রেক্ষাপট:
কেন্দ্রীয় সরকার সার প্রস্তুতকারক ও আমদানিকারক সংস্থাগুলির মাধ্যমে ভর্তুকিযুক্ত মূল্যে কৃষকদের জন্য ডি.এ.পি-সহ ২৮ ধরনের ফসফেটিক ও পটাশিক সার সরবরাহ করে থাকে। ২০১০ সালের ১ এপ্রিল থেকে পুষ্টিভিত্তিক ভর্তুকি (এন.বি.এস) প্রকল্পের আওতায় ফসফেটিক ও পটাশিক সারের ওপর ভর্তুকি প্রদান করা হচ্ছে। কৃষকবান্ধব দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে সরকার কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে ফসফেটিক ও পটাশিক সারের জোগান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউরিয়া, ডিএপি, এমওপি এবং সালফারের মতো সার ও সার উৎপাদনের উপকরণের আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক মূল্যপ্রবণতার পরিপ্রেক্ষিতে সরকার ২০২৬-২৭-এর রবি মরশুমের জন্য (১ অক্টোবর, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত কার্যকর) ডি.এ.পি এবং এন.পি.কে.এস-সহ ফসফেটিক ও পটাশিক সারের পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। অনুমোদিত ও বিজ্ঞাপিত হার অনুযায়ী সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে এই ভর্তুকি প্রদান করা হবে, যাতে কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দেওয়া যায়।
***
PS/PKS/KMD