পোস্ট করার দিনক্ষণ:
05 NOV 2026 5:43PM by PIB Agartala
নয়াদিল্লি, ৫ নভেম্বর,২০২৬: উৎসবের মরশুমের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আজ রাজ্য সরকারগুলিকে করের অংশ বাবদ অর্থ প্রদান করেছে। এই খাতে ২৮ টি রাজ্যকে মোট ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা আগাম প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এরমধ্যে ত্রিপুরা পেয়েছে ৬৯৯ কোটি টাকা।
সাধারণত নভেম্বর মাসের ১০ তারিখে এই অর্থ দেওয়া হলেও, নভেম্বর মাসের কিস্তি ৫ নভেম্বরই রিলিজ করে দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উৎসবের মরশুমে রাজ্যগুলির মূলধনী ব্যয় বাড়ানো এবং উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক খাতে খরচের সুবিধার্থে এই অর্থ আগাম দেওয়া হয়েছে।
***
PS/PKS/KMD