অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজস্ব গোয়েন্দা বিভাগ উত্তরপ্রদেশে বড় মাপের একটি সিন্থেটিক ড্রাগ উৎপাদন ল্যাবরেটরির হদিশ পেয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ১,১০০ কেজি ড্রাগ ও রাসায়নিক, গ্রেপ্তার ২

প্রকাশিত: 30 OCT 2026 11:05AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০  অক্টোবর  ২০২৬

 

গোয়েন্দা রাজস্ব বিভাগ উত্তরপ্রদেশের জালাউন জেলার এক প্রত্যন্ত গ্রামে বড় মাপের একটি সিন্থেটিক ড্রাগ উৎপাদন ল্যাবরেটরির হদিশ পেয়েছে। সেখান থেকে প্রায় ১,১০০ কেজি ড্রাগ, রাসায়নিক ও উৎপাদনের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। 

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর ভোরে উত্তরপ্রদেশ এটিএস-এর সহায়তায় গোয়েন্দা রাজস্ব বিভাগ এই সুসমন্বিত অভিযান চালায়। সেখানে সিন্থেটিক ড্রাগ তৈরির একটি সক্রিয় ল্যাবরেটরির হদিশ মেলে। সেখান থেকে প্রায় ১৮৪ কেজি আধা-প্রস্তুত ড্রাগ, প্রায় ৫৮২ কেজি রাসায়নিক এবং উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। 

পরবর্তীকালে ২ অভিযুক্তের বাসভবনে তল্লাশি চালিয়ে আরও সিন্থেটিক ড্রাগ, রাসায়নিক এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এনডিপিএস আইন ১৯৮৫-র আওতায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গোয়েন্দা রাজস্ব বিভাগ এই ধরনের গোপন ড্রাগ উৎপাদন নেটওয়ার্কগুলি ভেঙে দিতে এবং মাদক ও সাইকোট্রপিক পদার্থের পাচার বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 


MH/SD/NS…


(রিলিজ আইডি: 2330370) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी