রেলমন্ত্রক
মেট্রো স্টেশনে QR চিত্র স্ক্যান করে দ্রুত টিকিট কেনার সুবিধা চালু
প্রকাশিত:
14 OCT 2026 4:21PM by PIB Kolkata
কলকাতা, ১৪ অক্টোবর, ২০২৬
দুর্গাপুজোর প্রাক্কালে মেট্রোয় টিকিট কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে আজ দুটি যাত্রীবান্ধব উদ্যোগ চালু করল মেট্রো রেল। যাত্রীদের দ্রুত টিকিট কেনার সুবিধা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগগুলি চালু করা হয়েছে। আজ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মেট্রো রেলের (কলকাতা) জেনারেল ম্যানেজার শ্রী প্রেম সাগর গুপ্ত ও মেট্রো রেলের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই দুটি নতুন টিকিট কাটার পরিষেবার উদ্বোধন করেন।
এখন থেকে যাত্রীরা কোনও অ্যাপ ডাউনলোড না করেই মেট্রো স্টেশনগুলিতে থাকা QR স্ক্যান করে সহজেই মেট্রোর টিকিট কিনতে পারবেন। প্রাথমিকভাবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই সুবিধা চালু করা হয়েছে। শীঘ্রই সমস্ত করিডরের অন্যান্য মেট্রো স্টেশনেও এই পরিষেবা চালু করা হবে।
এছাড়াও, যাত্রীরা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের পাশাপাশি, Paytm অ্যাপ ব্যবহার করেও যেকোনও মেট্রো স্টেশন থেকে গন্তব্য স্টেশনের টিকিট কিনতে পারবেন। এই উপলক্ষে Paytm-এর চিফ অপারেশনস অফিসার-সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গুপ্ত বলেন, নতুন এই পরিষেবাগুলি আনার ফলে যাত্রীরা দীর্ঘ লাইনে না দাঁড়িয়েই দ্রুত ও সুবিধাজনকভাবে মেট্রোর টিকিট কিনতে পারবেন। এর ফলে তাঁদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে।

*******
SSS/PK/Kol/14.10.26...
(রিলিজ আইডি: 2323368)
ভিজিটরের কাউন্টার : 6