তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

মহালয়ার পুণ্যপ্রভাতে আকাশবাণী আগরতলার বিশেষ মঞ্চানুষ্ঠান ‘আগমনীর সুর’

পোস্ট করার দিনক্ষণ: 09 OCT 2026 3:49PM by PIB Agartala

মহালয়ার পুণ্যপ্রভাতে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতে আকাশবাণী আগরতলা একটি বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠান ‘আগমনীর সুর’ – এর আয়োজন করেছে। আগামী ১০ অক্টোবর, শনিবার, সকাল ৬টায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ট্যুরিস্ট হাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আগমনী গান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাকেশ কিশোর দেববর্মন এবং অম্বালিকা ভট্টাচার্য। পাশাপাশি, স্তোত্রপাঠ পরিবেশন করবেন অলকেশ গাঙ্গুলি। আগমনী গানের সুর ও ভক্তিমূলক স্তোত্রপাঠের মধ্য দিয়ে মহালয়ার আবহে এক মনোরম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, শারদোৎসবের আবেগ এবং দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তাকে সঙ্গীতের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মহালয়ার ভোরে এই বিশেষ আয়োজন শ্রোতা ও দর্শকদের মধ্যে উৎসবের আনন্দ ও ভক্তির আবহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আকাশবাণী আগরতলার পক্ষ থেকে সকল শ্রোতা, সঙ্গীতপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

 

*** 

PS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2321310) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English