প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডের একটি নিবন্ধ শেয়ার করেছেন; এই নিবন্ধে জনজীবনে প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছরের সেবামূলক কাজ, উন্নয়ন ও দেশ গঠনের বিষয়গু্লি তুলে ধরা হয়েছে
প্রকাশিত:
08 OCT 2026 10:39AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।
এই নিবন্ধে শ্রী একনাথ শিন্ডে লিখেছেন যে, জনজীবনে প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছরের পথচলা মূলত সেবা, উন্নয়ন ও দেশ গঠনের এক যাত্রার প্রতিফলন। এতে বলা হয়েছে যে, গুজরাট থেকে দিল্লি—পরিকাঠামো, প্রযুক্তি, জনকল্যাণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বিশেষ গুরুত্ব ভারতের উন্নয়নের যাত্রাকে এক নতুন রূপ দিয়েছে। পাশাপাশি, একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে 'বিকশিত ভারত ২০৪৭'-এর দিকে এগিয়ে চলাই এখন পরবর্তী পর্যায়ের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়েছে:
“মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী @mieknathshinde লিখেছেন, জনজীবনে প্রধানমন্ত্রী @narendramodi-র ২৫ বছরের পথচলা সেবা, উন্নয়ন ও দেশ গঠনের এক যাত্রার প্রতিফলন।
গুজরাট থেকে দিল্লি—পরিকাঠামো, প্রযুক্তি, জনকল্যাণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বিশেষ গুরুত্ব ভারতের উন্নয়নের যাত্রাকে এক নতুন রূপ দিয়েছে।
একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে 'বিকশিত ভারত ২০৪৭'-এর দিকে এগিয়ে চলাই এখন পরবর্তী পর্যায়ের মূল লক্ষ্য।”
SC/PM/SB
(রিলিজ আইডি: 2320632)
ভিজিটরের কাউন্টার : 2