কেন্দ্রীয়মন্ত্রিসভা
সমন্বিত পরিবহণ ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
06 OCT 2026 3:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহণ ও লজিস্টিক্স কর্তৃপক্ষ (আইটিএলএ) গঠনে অনুমোদন দিয়েছে। এটি বিশেষ উদ্দেশ্যসাধক মডেল। এর উদ্দেশ্য হ’ল – গবেষণা, পরিকল্পনা, তদারকি, মূল্যায়ন সহ পরিবহণ ও লজিস্টিক্স – এর বৃহৎ কাঠামোয় কার্যকারিতার পর্যালোচনা করা। বহুবিধ পরিবহণ সংক্রান্ত মন্ত্রক এবং এজেন্সি জুড়ে খণ্ডিত পরিকল্পনা ও রূপায়ণকে ঘিরে দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ নিরসনে তা কার্যকরী পথ দেখাবে। বৃহত্তর সমন্বয় এবং নানা ক্ষেত্রের মধ্যে সংহতিকরণের মধ্য দিয়ে আইটিএলএ পরিবহন ও লজিস্টিকস ক্ষেত্রের দক্ষতা বিকাশ, সুস্থায়ীত্ব এবং ভারতে পরিবহণ পরিকাঠামো উন্নয়নে কার্যকরি ভূমিকা পালন করতে পারবে।
আইটিএলএ গঠন ২০৪৭ সালের উন্নত ভারত – এর স্বপ্ন পূরণে এক নির্ণায়ক ভূমিকা নেবে। মাল্টি-মোডাল সংযোগকে শক্তিশালী করার পাশাপাশি পরিকাঠামোগত দক্ষতা সম্প্রসারণ, লজিস্টিক্স খরচ হ্রাস এবং ভারতে বিশ্বস্তরে লজিস্টিক্স ক্ষেত্রের প্রতিযোগিতার প্রসার ঘটাবে। আইটিএলএ গবেষণা ও পরিকল্পনার জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা গড়ে তুলবে। সেইসঙ্গে, বৃহৎ ডেটা সমন্বয়, প্রকল্প নজরদারি এবং মূল্যায়নের পাশাপাশি বিশ্বস্তরে সর্বোৎকৃষ্ট ব্যবস্থাকে গ্রহণ করা এবং দক্ষতা বিকাশে সহায়ক হয়ে উঠবে।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2319735)
ভিজিটরের কাউন্টার : 4