তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস ইনফরমেশন ব্যুরো, কলকাতা-র অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রী সন্তোষ আজমেরা

প্রকাশিত: 25 SEP 2026 5:01PM by PIB Kolkata

কলকাতা, সেপ্টেম্বর ২৫, ২০২৬

 

ভারতীয় তথ্য পরিষেবা (আইআইএস)-র বরিষ্ঠ আধিকারিক শ্রী সন্তোষ আজমেরা আজ কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, শ্রী আজমেরা ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়ীত্ব সামলেছেন, যার মধ্যে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র যুগ্ম সচিব, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশক, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন (এনএফএইচএম)-এর ওএসডি এবং প্রচার ও অভিযানমূলক কার্যকলাপের জন্য মহারাষ্ট্র ও গোয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তিনি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর এবং কর্নেল রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গেও নিযুক্ত ছিলেন কার্যক্ষেত্রে।

তাঁর পূর্ববর্তী অভিজ্ঞতাগুলির মধ্যে রয়েছে সরকারি জনসংযোগ, মিডিয়া কার্যক্রম, গণ-সংযোগ এবং চলচ্চিত্র বিষয়ক ক্রিয়াকলাপ। এছাড়াও, এনএফএইচএম প্রকল্পের সময় দেশের চলচ্চিত্র ঐতিহ্যের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, ডিজিটাইজেশন এবং পুনরুদ্ধারের জন্য মিশন মোড প্রকল্পে তাঁর অভিজ্ঞতা, পিআইবি কলকাতা এবং এসআরএফটিআই উভয় সংস্থায় কাজ করার ক্ষেত্রে কার্যকর হয়ে উঠবে।

২০০৮ ব্যাচের ভারতীয় তথ্য পরিষেবার আধিকারিক শ্রী আজমেরা, ২০২৪ সালের সংসদীয় নির্বাচনের সময়  নির্বাচন পরিচালনা এবং ভোটারদের অংশগ্রহণে অসামান্য অবদানের জন্য 'ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ' থেকে যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার 'সিটিজেন এনগেজমেন্ট, ২০২৪'-এ ভূষিত হন।

এর আগে, শ্রী আজমেরা ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের নেতৃত্ব দিয়েছেন। এটি ছিল ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং ডিজিটাইজেশনের জন্য ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি। এটি ছিল ভারতের চলচ্চিত্র ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রকল্প। শ্রী আজমেরা ডিজিটাল পাবলিক কমিউনিকেশনে তাঁর অবদানের জন্যও পরিচিত। তিনি সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাব এবং টকাথন (Talkathon)-এর পরিকল্পনা ও রূপদান করেন, যেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি যোগাযোগ মজবুত করার জন্য সৃষ্ট একটি অসাধারণ মঞ্চ। এই কাজের জন্য তিনি ২০১৪ সালে ওয়েব রত্ন প্ল্যাটিনাম পুরস্কার লাভ করেন।

একজন সফল লেখক হিসেবে শ্রী আজমেরা শাসনব্যবস্থা, নীতিশাস্ত্র, লোকপ্রশাসন, নেতৃত্ব এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর ১০টি বই লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 'ইরেক্টিং দ্য ফার্স্ট সিটিজেন: অ্যান ইলাস্ট্রেটেড ক্রনিকল অফ ইন্ডিয়াস প্রেসিডেন্সিয়াল ইলেকশনস', যার প্রথম কপি ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়,  এবং ম্যাকগ্র হিল এডুকেশন কর্তৃক প্রকাশিত 'এথিকস, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিচুড' নামক একটি বই-সহ আরও কয়েকটি প্রকাশনা।

শ্রী আজমেরা 'ইন্টারন্যাশনাল ইলেকটোরাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিসেস'-এ তাঁর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং আইআইএম আহমেদাবাদ, আইআইএম ব্যাঙ্গালোর এবং আইআইটি মুম্বই থেকে সার্টিফিকেশন কোর্সও করেছেন। তিনি 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস'-এর মাধ্যমে একটি ফিল্ম প্রিজারভেশন বা চলচ্চিত্র সংরক্ষণ কর্মসূচিও সম্পন্ন করেছেন।

 

 


*******

SSS/PK/Kol/25.9.26...


(রিলিজ আইডি: 2314981) ভিজিটরের কাউন্টার : 43
এই রিলিজটি পড়তে পারেন: English