প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতায় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
22 SEP 2026 2:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার জন্য মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন এবং এটিকে ভারতীয় ক্রিকেটের জন্য এক চমৎকার বিজয় বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স পোস্টে বলা হয়েছে:
"ভারতীয় ক্রিকেটের জন্য এক চমৎকার বিজয়!
এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার জন্য আমাদের মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। এ ছিল আত্মবিশ্বাস, দক্ষতা এবং চমৎকার দলগত সংহতি কাজের ছাপ রেখে যাওয়া এক দাপুটে পারফরম্যান্স।
এই জয়ের মাধ্যমে ভারত এবারের এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক পেল। এই দল দেশকে গর্বিত করেছে, সারা দেশের অগণিত তরুণ ক্রিকেটারও এই জয় থেকে অনুপ্রাণিত হবে।
পুরো দলের জন্য শুভকামনা: PM @narendramodi”
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/PMOIndia/status/2102314505049079943?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2102314505049079943%7Ctwgr%5E580894fcc8ade8f8ba3801dda2e7eee9da23c251%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2313381reg%3D48lang%3D1
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2313509)
ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam