প্রকাশিত:
17 SEP 2026 10:18PM by PIB Kolkata
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কলকাতার ঐতিহাসিক রবীন্দ্র সেতুর (হাওড়া ব্রিজ) অভিভাবক, শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট , কলকাতা, আজ রাতে এই কিংবদন্তি পরিকাঠামোটিকে অত্যাধুনিক গতিশীল স্থাপত্য আলোকসজ্জায় আলোকিত করল। কলকাতার রাতের আকাশপটে এক নতুন মাত্রা যোগ করল এই আলোকমালা।
ঐতিহাসিক এই সেতুর গতিশীল স্থাপত্য আলোকসজ্জায় ৩,৮২৫টি লাইটিং ফিক্সচার ব্যবহার করা হয়েছে, যার মোট স্থাপন ক্ষমতা ৩৮৫ কিলোওয়াট। এটি গতিশীল আলো এবং সুসংগত শব্দের সমন্বয়ে সেতুর কাঠামোগত অবয়ব, আকৃতির পৃষ্ঠতল, ক্রাউন এবং মূল পাইলনগুলিকে প্রাণবন্ত করে তুলেছে।
স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, দীপাবলি, দোলযাত্রা ইত্যাদি-সহ গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব ও বিশেষ দিনগুলিতে এই আলোকসজ্জা প্রদর্শন করা হবে, যা কলকাতার অন্যতম সুপরিচিত বৈশিষ্ট্যের জন্য একটি নতুন দৃশ্যমান পরিচয় সৃষ্টি করবে।
প্রকল্পটি মেসার্স এম.এম. ব্রাদার্স দ্বারা বাস্তবায়িত হয়েছে, যেখানে লাইটিং সহায়তায় ছিল মেসার্স হ্যাভেলস লাইটিং এবং কারিগরি পরামর্শদাতা হিসাবে যুক্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
সুসংগত শব্দের সাথে এই গতিশীল আলোক প্রদর্শনীটি একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যা নাগরিক এবং পর্যটকদের এই প্রকৌশল বিস্ময়ের এক মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করবে।
এই আলোকসজ্জা কলকাতার ঐতিহ্যবাহী পর্যটন আকর্ষণকে আরও বাড়িয়ে তুলতে এবং এই ঐতিহাসিক সেতুটিকে 'সিটি অফ জয়'-এর একটি আলোকবর্তিকা হিসাবে পুনরায় প্রতিষ্ঠিত করতে প্রস্তুত।


*********************
SSS/RP/Kol/17.9.26......