সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

রামেশ্বর থেকে ওড়িশার পারাদীপ পর্যন্ত উপকূলীয় করিডর নির্মাণের কাজে দরপত্র আহ্বানে বিপুল সাড়া পেল এনএইচএআই

প্রকাশিত: 01 SEP 2026 4:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর ২০২৬

 

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) রামেশ্বর থেকে ওড়িশার পারাদীপ পর্যন্ত উপকূলীয় করিডর নির্মাণের কাজে দরপত্র আহ্বানে বিপুল সাড়া পেল। ১৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

রামেশ্বর থেকে কোনারক পর্যন্ত ৭৯.৪ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তা তৈরির ক্ষেত্রে ইচ্ছাপ্রকাশ করেছে ১০টি সংস্থা। কোনারক থেকে পারাদীপ পর্যন্ত ৮০.৭ কিলোমিটার দীর্ঘ দু’লেনের রাস্তা তৈরির ক্ষেত্রে আগ্রহী ৭টি সংস্থা। 

রামেশ্বর থেকে পারাদীপ পর্যন্ত এই সড়ক প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অনুমোদন দেয় এ বছরের জুন মাসে। খরচ ধরা হয়েছে ৮,৩০০.৭৯ কোটি টাকা। এই প্রকল্পে প্রত্যক্ষভাবে ৫৩.৬ লক্ষ এবং পরোক্ষভাবে ৬৭ লক্ষ কর্মদিবস তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 

প্রকল্পটি রূপায়িত হলে শ্রী জগন্নাথ মন্দির, পুরীর সমুদ্র সৈকত এবং কোনারকে যাতায়াত আরও অনেক সহজ হবে। এই রাস্তা ১৬ এবং ৩১৬ নং জাতীয় মহাসড়কের বিকল্প হয়ে উঠবে। 

 

SC/AC/DM


(রিলিজ আইডি: 2305597) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Odia , English , Urdu , हिन्दी