পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে পর্যটন উন্নয়নমূলক প্রকল্প

प्रविष्टि तिथि: 10 AUG 2026 5:42PM by PIB Kolkata

কলকাতা, ১০ অগাস্ট ২০২৬

 

আজ লোকসভায় সাংসদ ড. শর্মিলা সরকার গত পাঁচ বছরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে অনুমোদিত পর্যটন প্রকল্পগুলির বিবরণ জানতে চান। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রসারের জন্য নেওয়া প্রকল্পগুলির বিষয়ে তিনি জানতে চান।

 

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর উত্তরে জানান, পর্যটন কেন্দ্র ও পর্যটন পণ্য চিহ্নিতকরণ, উন্নয়ন এবং প্রসারের মূল দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের।

 

তবে, পর্যটন মন্ত্রক ‘স্বদেশ দর্শন’, ‘স্বদেশ দর্শন ২.০’, স্বদেশ দর্শন ২.০-এর উপ-প্রকল্প ‘চ্যালেঞ্জ বেসড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট’ (CBDD) এবং ‘ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল, হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ’ (PRASHAD)-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ-সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পর্যটন পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেয় বলে তিনি মন্তব্য করেন।

 

এই সহায়তা সংশ্লিষ্ট প্রকল্পের নির্দেশিকা মেনে চলা, রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেওয়া, অর্থের প্রাপ্যতা, সরকারি নির্দেশনা এবং অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করা হয়।

 

ড. শর্মিলা সরকার গত পাঁচ বছরে বিভিন্ন পর্যটন উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য প্রকল্পভিত্তিক বরাদ্দ, অর্থছাড় ও ব্যবহারের বিবরণ এবং ভবিষ্যৎ প্রকল্পের প্রস্তাব সম্পর্কেও জানতে চান।

 

এর জবাবে মন্ত্রী জানান, প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া ধারাবাহিক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে পাওয়া প্রস্তাব, প্রকল্প নির্দেশিকা অনুযায়ী তার মূল্যায়ন এবং অর্থের প্রাপ্যতার ভিত্তিতে পর্যটন কেন্দ্র ও প্রকল্প নির্বাচন ও অনুমোদন করা হয়।

 

এই উদ্দেশ্যে স্বদেশ দর্শন পোর্টাল খোলা হয়েছে। স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের আওতায় বিবেচনার জন্য সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাওয়া যোগ্য প্রস্তাবগুলি প্রচলিত নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন এবং অর্থের প্রাপ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে।

***************

 

SSS/AS


(रिलीज़ आईडी: 2297440) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English