গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভিবি-জি রাম জি (VB-G RAM G) প্রকল্পের অধীনে কর্মসংস্থান সৃষ্টি

প্রকাশিত: 24 JUL 2026 5:29PM by PIB Kolkata

কলকাতা, ২৪ জুলাই, ২০২৬

 

গত পাঁচ বছরে ভিবি-জি রাম জি-র মতো প্রকল্পের অধীনে কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের গ্রামীণ কর্মসংস্থানের অবস্থা সরকার মূল্যায়ন করেছে কিনা তা নিয়ে রাজ্যসভায় সাংসদ শ্রী ডেরেক ও'ব্রায়েনের তোলা এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী কমলেশ পাসোয়ান জানিয়েছেন, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শ করে সরকার ধারাবাহিকভাব এই কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা করে থাকে এবং বাস্তবায়ন সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ-ও গ্রহণ করে। মহাত্মা গান্ধী এনআরইজিএস (NREGS) আইনের বিধান অনুসারে কাজ চাওয়া সমস্ত গ্রামীণ পরিবারকে কর্মসংস্থান প্রদান করা হয়। গ্রামীণ পরিবারগুলির দ্বারা নিবন্ধিত কর্মসংস্থানের চাহিদার ওপর নির্ভর করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং অর্থবর্ষ অনুযায়ী সৃষ্ট কর্মদিবসের (person-days) সংখ্যা পরিবর্তিত হয়েছে।

বিলম্বিত মজুরি প্রদান, কর্মদিবস কমে যাওয়া এবং পরিযানের চাপসহ গ্রামীণ কর্মসংস্থানকে প্রভাবিত করার মতো চ্যালেঞ্জগুলি সরকার পরীক্ষা করে দেখেছে কিনা, যদি দেখে থাকে তবে সেই পরীক্ষার ফলাফল এবং বর্ধিত তহবিল, সময়মতো মজুরি প্রদান, দক্ষতার সঙ্গে যুক্ত কাজের সুযোগ এবং জীবিকা প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকার গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে শক্তিশালী করার প্রস্তাব করেছে কিনা, যদি করে থাকে তবে তার বিবরণ এবং সময়সীমা সম্পর্কেও প্রশ্ন তোলেন শ্রী ও'ব্রায়েন। তার জবাবে শ্রী পাসোয়ান জানান, বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (ভিবি-জি রাম জি) আইন, যেটি ০১.০৭.২০২৬ থেকে কার্যকর হয়েছে, তার জন্য একটি বিস্তৃত অনলাইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) চালু করা হয়েছে, যাতে বাস্তবায়নের রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা যায় এবং বাস্তবায়নকারী সংস্থাগুলির মুখোমুখি হওয়া যে কোনও সমস্যা সমাধান করা যায়। এছাড়া, এর বাস্তবায়ন পর্যালোচনা করতে এবং রাজ্যগুলিকে সহায়তামূলক সমর্থন দিতে মন্ত্রক বিপুল সংখ্যক আধিকারিককে রাজ্যগুলিতে পাঠিয়েছে।

মন্ত্রী আরও জানান, সময়মতো মজুরি প্রদান নিশ্চিত করতে মন্ত্রক ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (NeFMS) এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বাস্তবায়ন করেছে, যার অধীনে মজুরি সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যায়। সময়মতো মজুরি প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন স্তরে সময়সীমা এবং দায়িত্ব নির্ধারণ করে মন্ত্রক বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOPs) জারি করেছে। উপরন্তু, রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং মজুরি প্রদান ট্র্যাকিং করা, বিভিন্ন পর্যায়ে অমীমাংসিত থাকা কাজ এবং সমস্যাগুলির সময়মত সমাধানের সুবিধার্থে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিয়মিত পর্যালোচনার জন্য প্রযুক্তি-চালিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) ব্যবহার করার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি, কর্মসূচির মসৃণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মাঠ পর্যায় থেকে প্রকৃত চাহিদা এবং সংবিধিবদ্ধ ও আর্থিক প্রয়োজনীয়তা পূরণের ওপর ভিত্তি করে মন্ত্রক নিয়মিতভাবে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তহবিল বা অর্থ প্রদান করছে।

শ্রী পাসোয়ান বলেন, সরকার বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি আইন, ২০২৫ প্রণয়ন করেছে, যেটি এবছর ১ জুলাই, থেকে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, এই আইনটি একটি অর্থবর্ষে প্রতি গ্রামীণ পরিবার পিছু সংবিধিবদ্ধ কর্মসংস্থানের গ্যারান্টি ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করে গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কাঠামোকে শক্তিশালী করেছে।

কর্মসূচির কার্যকর বাস্তবায়নে সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই প্রকল্পে ৯৫,৬৯২.৩১ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য প্রদান করা হয়েছে, যেটি গ্রামীণ কর্মসংস্থানের জন্য এযাবৎকালের সর্বোচ্চ বাজেট বরাদ্দ। এর সঙ্গে সংশ্লিষ্ট আনুমানিক রাজ্যের অংশ যুক্ত হলে, মোট কর্মসূচি ব্যয় ১.৫১ লক্ষ কোটি টাকা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

প্রকৃতপক্ষে, সময়মতো মজুরি বিতরণ নিশ্চিত করতে মন্ত্রক ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (NeFMS) এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বাস্তবায়ন সরাসরি সুবিধা হস্তান্তর বাস্তবায়ন করতে সাহায্য করেছে এবং মজুরি প্রদানের রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রযুক্তি-চালিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) স্থাপন করেছে।

আইনটি তার অন্যতম মূল বিষয়ভিত্তিক ক্ষেত্র হিসাবে জীবিকা-সংক্রান্ত পরিকাঠামোকে উচ্চ অগ্রাধিকার দেয় এবং কৃষি, সহযোগী ক্ষেত্র এবং অন্যান্য সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সামগ্রিক পদ্ধতি (Whole-of-Government Approach) গ্রহণে সাহায্য করে। এটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র, গ্রামীণ পাঠাগার, ডিজিটাল লার্নিং সেন্টার এবং অন্যান্য সামাজিক সম্পদের মতো গ্রামীণ পরিকাঠামো তৈরির অনুমতি দেয় যাতে দক্ষতা, শিক্ষা এবং সুস্থায়ী জীবিকাকে উৎসাহিত করা যায়।
******

SSS/PK/Kol/24.7.26...


(রিলিজ আইডি: 2289343) ভিজিটরের কাউন্টার : 20
এই রিলিজটি পড়তে পারেন: English