রেলমন্ত্রক
হাওড়া-বালি-ডানকুনি-হুগলি করিডোরের ক্ষমতা সম্প্রসারণ
প্রকাশিত:
22 JUL 2026 2:20PM by PIB Kolkata
কলকাতা, ২২ জুলাই, ২০২৬
আজ লোকসভায় ভারতীয় রেলের ক্ষমতা বৃদ্ধির কাজ সম্পর্কিত একটি প্রশ্নের লিখিত জবাবে রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে ক্ষমতা বৃদ্ধির কাজগুলি ট্র্যাফিক, পরিচালন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এবং বিকাশের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে পরিকল্পনা ও সম্পাদন করা হয়।
হাওড়া-বালি-ডানকুনি-হুগলি করিডোরে অতিরিক্ত লাইন, ইয়ার্ড পুনর্গঠন এবং টার্মিনাল পরিকাঠামো উন্নয়ন-সহ ক্ষমতা বৃদ্ধির কাজ সরকার হাতে নিয়েছে কিনা বা নেওয়ার প্রস্তাব রয়েছে কিনা এবং যদি থাকে তবে তার বিবরণসহ ডানকুনি কোচিং টার্মিনাল এবং ফ্রেইট হ্যান্ডলিং সম্প্রসারণ প্রকল্পের বর্তমান অবস্থা, যার মধ্যে কাজ শুরুর ও শেষের সম্ভাব্য তারিখ অন্তর্ভুক্ত রয়েছে, এবং এই করিডোরে চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলি সম্পন্ন হওয়ার পর সরকার শহরতলি ট্রেনের সংখ্যা ও পণ্য পরিবহণ ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা মূল্যায়ন করেছে কিনা এবং যদি করে থাকে তবে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবর্ষে পূর্ব রেলের হাওড়া-হুগলি সেকশনে রেল পরিকাঠামো প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের বিবরণ চেয়ে সাংসদ শ্রীমতী রচনা ব্যানার্জির তোলা এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব জানান, ৯২.৮৫ কোটি টাকা খরচে নতুন ইন্টারলকিং সিস্টেম স্থাপন, চারটি প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং সার্ভিস বিল্ডিং নির্মাণ-সহ হাওড়া ইয়ার্ড পুনর্গঠনের কাজ হাওড়া-ডানকুনি এলাকায় হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২৭.১৮ কোটি টাকা খরচে বিদ্যমান শান্টিং লাইনের সম্প্রসারণ এবং সিগন্যালিং/ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকীকরণ-সহ ডানকুনি ইয়ার্ড পুনর্গঠনের কাজও হাতে নেওয়া হয়েছে। এছাড়া, শ্রী বৈষ্ণব জানান যে, ডানকুনি কোচিং টার্মিনালের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।
হাওড়া-ডানকুনি সেকশনে পরিষেবা প্রদানকারী ট্রেনগুলির বিষয়ে শ্রী বৈষ্ণব বলেন, বর্তমানে হাওড়া-ডানকুনি সেকশনে নিম্নলিখিত ১১৩টি নিয়মিত পরিষেবা এবং একটি বিশেষ পরিষেবা চালু রয়েছে, যা নিম্নরূপ: -
ক্রমিক সংখ্যা ট্রেনের নাম এবং নম্বর
১ ৬৮১২১ হাওড়া - পুরুলিয়া মেমু (MEMU)
২ ৬৮১২২ পুরুলিয়া - হাওড়া মেমু (MEMU)
৩ ৩২২১১ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৪ ৩২২১২ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৫ ৩২২১৩ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৬ ৩২২১৪ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৭ ৩২২১৫ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৮ ৩২২১৬ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৯ ৩২২১৭ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
১০ ৩২২১৮ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
১১ ৩২২১৯ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
১২ ৩২২২০ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
১৩ ৩২২২১ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
১৪ ৩২২২২ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
১৫ ৩২২২৩ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
১৬ ৩২২২৪ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
১৭ ৩২২২৫ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
১৮ ৩২২২৬ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
১৯ ৩২২২৭ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
২০ ৩২২২৮ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
২১ ৩২২২৯ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
২২ ৩২২৩০ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
২৩ ৩২২৩১ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
২৪ ৩২২৩২ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
২৫ ৩২২৩৩ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
২৬ ৩২২৩৪ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
২৭ ৩২২৩৫ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
২৮ ৩২২৩৬ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
২৯ ৩২২৩৭ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৩০ ৩২২৩৮ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৩১ ৩২২৩৯ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৩২ ৩২২৪০ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৩৩ ৩২২৪১ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৩৪ ৩২২৪২ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৩৫ ৩২২৪৩ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৩৬ ৩২২৪৫ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৩৭ ৩২২৪৬ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৩৮ ৩২২৪৭ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৩৯ ৩২২৪৮ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৪০ ৩২২৪৯ শিয়ালদহ - ডানকুনি ইএমইউ (EMU)
৪১ ৩২২৫০ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৪২ ৩২২৫২ ডানকুনি - শিয়ালদহ ইএমইউ (EMU)
৪৩ ৩২৪১১ শিয়ালদহ - বারুইপাড়া ইএমইউ (EMU)
৪৪ ৩২৪১২ বারুইপাড়া - শিয়ালদহ ইএমইউ (EMU)
৪৫ ৩২৪১৩ শিয়ালদহ - বারুইপাড়া ইএমইউ (EMU)
৪৬ ৩২৪১৪ বারুইপাড়া - শিয়ালদহ ইএমইউ (EMU)
৪৭ ৩৬০১১ হাওড়া - বারুইপাড়া ইএমইউ (EMU)
৪৮ ৩৬০১২ বারুইপাড়া - হাওড়া ইএমইউ (EMU)
৪৯ ৩৬০৩১ হাওড়া - চন্দনপুর ইএমইউ (EMU)
৫০ ৩৬০৩২ চন্দনপুর - হাওড়া ইএমইউ (EMU)
৫১ ৩৬০৩৩ হাওড়া - চন্দনপুর ইএমইউ (EMU)
৫২ ৩৬০৩৪ চন্দনপুর - হাওড়া ইএমইউ (EMU)
৫৩ ৩৬০৩৫ হাওড়া - চন্দনপুর ইএমইউ (EMU)
৫৪ ৩৬০৩৬ চন্দনপুর - হাওড়া ইএমইউ (EMU)
৫৫ ৩৬০৩৭ হাওড়া - চন্দনপুর ইএমইউ (EMU)
৫৬ ৩৬০৩৮ চন্দনপুর - হাওড়া ইএমইউ (EMU)
৫৭ ৩৬০৭১ হাওড়া - গুড়াপ ইএমইউ (EMU)
৫৮ ৩৬০৭২ গুড়াপ - হাওড়া ইএমইউ (EMU)
৫৯ ৩৬০৮১ হাওড়া - মাসগ্রাম ইএমইউ (EMU)
৬০ ৩৬০৮২ মাসগ্রাম - হাওড়া ইএমইউ (EMU)
৬১ ৩৬০৮৩ হাওড়া - মাসগ্রাম ইএমইউ (EMU)
৬২ ৩৬০৮৪ মাসগ্রাম - হাওড়া ইএমইউ (EMU)
৬৩ ৩৬০৮৫ হাওড়া - মাসগ্রাম ইএমইউ (EMU)
৬৪ ৩৬০৮৬ মাসগ্রাম - হাওড়া ইএমইউ (EMU)
৬৫ ৩৬০৮৭ হাওড়া - মাসগ্রাম ইএমইউ (EMU)
৬৬ ৩৬০৮৮ মাসগ্রাম - হাওড়া ইএমইউ (EMU)
৬৭ ৩৬৮১১ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৬৮ ৩৬৮১২ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৬৯ ৩৬৮১৩ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৭০ ৩৬৮১৪ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৭১ ৩৬৮১৫ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৭২ ৩৬৮১৬ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৭৩ ৩৬৮১৭ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৭৪ ৩৬৮১৮ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৭৫ ৩৬৮১৯ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৭৬ ৩৬৮২০ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৭৭ ৩৬৮২১ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৭৮ ৩৬৮২২ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৭৯ ৩৬৮২৩ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৮০ ৩৬৮২৪ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৮১ ৩৬৮২৫ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৮২ ৩৬৮২৬ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৮৩ ৩৬৮২৭ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৮৪ ৩৬৮২৮ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৮৫ ৩৬৮২৯ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৮৬ ৩৬৮৩১ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৮৭ ৩৬৮৩২ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৮৮ ৩৬৮৩৩ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৮৯ ৩৬৮৩৪ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৯০ ৩৬৮৩৫ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৯১ ৩৬৮৩৬ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৯২ ৩৬৮৩৭ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৯৩ ৩৬৮৩৮ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৯৪ ৩৬৮৩৯ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৯৫ ৩৬৮৪০ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৯৬ ৩৬৮৪১ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৯৭ ৩৬৮৪২ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
৯৮ ৩৬৮৪৩ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
৯৯ ৩৬৮৪৪ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১০০ ৩৬৮৪৫ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
১০১ ৩৬৮৪৬ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১০২ ৩৬৮৪৭ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
১০৩ ৩৬৮৪৮ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১০৪ ৩৬৮৪৯ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
১০৫ ৩৬৮৫০ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১০৬ ৩৬৮৫১ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
১০৭ ৩৬৮৫২ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১০৮ ৩৬৮৫৩ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
১০৯ ৩৬৮৫৪ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১১০ ৩৬৮৫৫ হাওড়া - বর্ধমান ইএমইউ (EMU)
১১১ ৩৬৮৫৬ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১১২ ৩৬৮৫৮ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১১৩ ৩৬৮৬০ বর্ধমান - হাওড়া ইএমইউ (EMU)
১১৪ ০৮০৪৭ সাঁতরাগাছি - নাহারলাগুন স্পেশাল
শ্রী বৈষ্ণব জানান যে, এছাড়া নতুন ট্রেন পরিষেবা চালু করা একটি চলমান প্রক্রিয়া, যা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে, যার মধ্যে রয়েছে—
● ওই সেকশনের ক্ষমতা
● পথের (পাথ) প্রাপ্যতা
● প্রয়োজনীয় রোলিং স্টকের প্রাপ্যতা
● রোলিং স্টকের জন্য সামঞ্জস্যপূর্ণ পরিকাঠামোর প্রাপ্যতা
● রেললাইন এবং অন্যান্য সম্পদের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা।
● ওই সেকশনের যাত্রী উপস্থিতি এবং ট্র্যাফিকের প্রয়োজনীয়তা।
এছাড়া, হাওড়া-ডানকুনি সেকশনে দিনে ছয়টি মালগাড়ি চলাচল করে এবং হাওড়া-হুগলি সেকশনে দিনে চারটি মালগাড়ি চলাচল করে।
এই সেকশনে যাত্রী ও পণ্যবাহী উভয় ট্রেনেরই যানজট মুক্ত করা এবং যাতায়াতের গতি বাড়াতে নিম্নলিখিত কাজগুলি হাতে নেওয়া হয়েছে:
ক্রমিক নং কাজের নাম
১ ডানকুনি-বাল্টিকুড়ি তৃতীয় এবং চতুর্থ লাইন (১৭ কিমি) ২০২৫-২৬ সালে ৪২৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।
জমি অধিগ্রহণের জন্য প্রকল্পটিকে বিশেষ রেল প্রকল্প হিসাবেও ঘোষণা করা হয়েছে।
জমি অধিগ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ (CALA) নিযুক্ত করা হয়েছে।
জমি অধিগ্রহণের কাজ হাতে নেওয়া হয়েছে।
২ চন্দনপুর - শক্তিসড়ক (শক্তিগড়) চতুর্থ লাইন (৪৩ কিমি) ২০২৪-২৫ সালে ৭০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।
জমি অধিগ্রহণের কাজ হাতে নেওয়া হয়েছে।
পূর্বের ডানকুনিকে পশ্চিমের সুরাটের সঙ্গে যুক্তকারী একটি নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডোর কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ ঘোষণা করা হয়েছে বলে মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এই করিডোরের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুতবা হালনাগাদ করার কাজ হাতে নেওয়া হয়েছে।
******
SSS/PK/Kol/22.7.26......
(রিলিজ আইডি: 2287652)
ভিজিটরের কাউন্টার : 37