স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

টিকাদান কর্মসূচি ও মহামারী মোকাবিলার প্রস্তুতি বিষয়ক সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 21 JUL 2026 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬ 

 

সর্বজনীন টিকাকরণ কর্মসূচি (ইউআইপি)-র অধীনে অগ্রগতির বিবরণ এবং নতুন টিকা প্রবর্তনের সাম্প্রতিক উদ্যোগগুলি নিচে দেওয়া হল : 

•    জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭-এর লক্ষ্য অনুযায়ী, গত চার বছর ধরে জাতীয় স্তরে সম্পূর্ণ টিকাকরণের হার ৯০%-এর উপরে বজায় রাখা হয়েছে; এর বিস্তারিত বিবরণ নিম্নরূপ : 

জাতীয় সম্পূর্ণ টিকাকরণের হার ২০২২-২৩-এ ৯৪.৭%; ২০২৩-২৪-এ ৯৩.৭%; ২০২৪-২৫-এ ৯৮.৩% এবং ২০২৫-২৬ ৯৭.৯%।

•    দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১৪ বছর বয়সী প্রায় ১.২ কোটি  কিশোরীর জন্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযান শুরু করা হয়। নির্দিষ্ট সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি, যেমন আয়ুষ্মান আরোগ্য মন্দির (প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র), কমিউনিটি হেল্থ সেন্টার, মহকুমা হাসপাতাল/জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে এই এইচপিভি টিকা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ, উপজাতীয় এবং শহুরে বস্তি এলাকার কিশোরীদের মধ্যে টিকার গ্রহণ নিশ্চিত করতে রেডিও জিঙ্গেল, পোস্টার, ব্যানার, ভ্রান্ত ধারণা দূরকারী ডিজিটাল কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো আইইসি-র মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে। 

দেশে ভবিষ্যৎ মহামারী বা জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতির লক্ষ্যে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিম্নলিখিত সহায়তা প্রদান করেছে : 

•    প্রাথমিক ও পরবর্তী স্তরের জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা; নতুন ও পুনরায় দেখা দেওয়া রোগের ক্ষেত্রে নজরদারি, রোগ নির্ণয় ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি  এবং জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'প্রধানমন্ত্রী - আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন' চালু করা হয়েছে। 
•    রোগ নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য 'ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম' (আইডিএসপি)-কে শক্তিশালী করা হয়েছে। আইডিএসপি প্রশিক্ষিত ও বহু-বিভাগীয় 'র‍্যাপিড রেসপন্স টিম'-এর মাধ্যমে সাড়া প্রদানের একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থা নিশ্চিত করে। 

•    ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) রোগজীবাণু শনাক্তকরণের লক্ষ্যে ১৬০টিরও বেশি 'ভাইরাস গবেষণা ও রোগনির্ণয় গবেষণাগার'-এর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 'আয়ুষ্মান আরোগ্য মন্দির'-এ প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের জন্য একটি 'সমন্বিত প্রশিক্ষণ মডিউল' চালু করেছে। এই সমন্বিত প্রশিক্ষণ ব্যবস্থাটি মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অফিসার, অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ এবং আশা কর্মী ও আশা সহায়কদের জন্য একটি একক, সুসংগঠিত এবং দক্ষতা-ভিত্তিক কাঠামো। 

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মেডিক্যাল অক্সিজেনের পরিকাঠামো জোরদার করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে :


•    রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং তরল মেডিক্যাল অক্সিজেন ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। 


বর্তমানে 'ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম', 'ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম', 'হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম', 'আয়ুষ্মান আরোগ্য মন্দির' পোর্টাল এবং 'অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় কর্মসূচি'-র পোর্টাল চালু রয়েছে। এই পোর্টালগুলি রিয়েল-টাইম বা তাৎক্ষণিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করার পাশাপাশি মহামারী বা রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্তকরণে সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্য প্রচারের সুবিধা প্রদান করে থাকে। 

আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল এ কথা জানিয়েছেন।

 


SC/MP/DM


(रिलीज़ आईडी: 2287188) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR