PIB Backgrounder
ভারতের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গ্রামীণ ঋণ প্রদান ব্যবস্থার স্বশক্তিকরণ
प्रविष्टि तिथि:
16 JUL 2026 11:05AM by PIB Kolkata
১৬ জুলাই, ২০২৬
ভারতের গ্রামীণ ঋণ ব্যবস্থা গ্রামীণ উন্নয়ন এবং কৃষি প্রবৃদ্ধির অন্যতম মূল স্তম্ভ। এটি কৃষি, আনুষঙ্গিক কার্যাবলী, গ্রামীণ উদ্যোগ এবং পারিবারিক চাহিদা পূরণ করে প্রাতিষ্ঠানিক সংস্কার, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে গ্রামীণ ঋণের প্রাপ্যতা বৃদ্ধি করেছে। নাবার্ড (NABARD), বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং সমবায় ব্যাংকগুলির সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো এই ঋণ বিতরণে নেতৃত্ব দিচ্ছে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সাশ্রয়ী মূল্যে ঋণের পরিধি বেড়ে যাওয়ায়, গ্রামীণ মানুষের জীবিকা ও অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হচ্ছে।
ভারতে গ্রামীণ ঋণের পরিদৃশ্য (India’s Rural Credit Landscape)
ভারতের গ্রামীণ ঋণ কৃষি, গ্রামীণ উদ্যোগ এবং পরিবারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজনীয়তা পূরণ করে। এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে কৃষি ও গ্রামীণ উন্নয়নের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান নাবার্ড (NABARD)। নাবার্ডের 'গ্রামীণ অর্থনৈতিক অবস্থা এবং সমীক্ষা' (মে ২০২৬) অনুসারে, প্রায় ৭৭.২% গ্রামীণ পরিবার আর্থিক অবস্থা উন্নয়নের কথা জানিয়েছে, যেটি অবশ্যই ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতার প্রতীক। এছাড়া, গ্রামীণ এলাকার ৫১% পরিবার একচেটিয়াভাবে প্রাতিষ্ঠানিক উৎসের ওপর এবং ২৭%-এরও বেশি পরিবার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় উৎসের ওপর নির্ভর করছে। নীতিগত সংস্কার এবং ডিজিটাল উদ্ভাবন গ্রামীণ ঋণের সরবরাহ সহজসরল করেছে এবং অনানুষ্ঠানিক ঋণের ওপর নির্ভরতা কমিয়েছে।
গ্রামীণ ঋণ ব্যবস্থার বিবর্তন (Evolution of Rural Credit System)
স্বাধীনতার পর থেকে ভারতের গ্রামীণ ঋণ ব্যবস্থা এক বহুমুখী প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপান্তরিত হয়েছে:
* *১৯৫৫:* জাতীয় কৃষি ঋণ (দীর্ঘমেয়াদী ক্রিয়াকলাপ) তহবিল এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
* *১৯৬৯:* ১৪টি প্রধান বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়, যা ছোট কৃষকদের জন্য ঋণের প্রবাহ বৃদ্ধি করে।
* *১৯৮২:* নাবার্ড (NABARD) প্রতিষ্ঠিত হয়, যেটি কৃষি ও গ্রামীণ উন্নয়নে অর্থায়ন ও তত্ত্বাবধানকে সমন্বিত করে। এ বছর ১২ জুলাই নাবার্ড তার ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে।
* *১৯৯২:* স্বনির্ভর গোষ্ঠী (SHG)-ব্যাংক লিংকেজ কর্মসূচি শুরু হয়।
* *১৯৯৮:* কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড (KCC) স্কিম চালু করা হয়।
* *২০১৪:* আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) চালু হয়, যা জ্যাম (JAM - জন ধন, আধার, মোবাইল) ট্রিনিটির অন্যতম মূল স্তম্ভ।
* *২০১৫:* ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগকে জামানতহীন ঋণ দিতে মুদ্রা যোজনা (PMMY) চালু হয়।
* *২০২২ থেকে বর্তমান:* জন সমর্থ পোর্টাল এবং ই-কেসিসি (e-KCC)-র মতো ডিজিটাল উদ্যোগ ঋণ বিতরণকে প্রযুক্তি-সক্ষম করেছে।
গ্রামীণ ঋণের প্রাতিষ্ঠানিক কাঠামো (Institutional Architecture of Rural Credit)
ভারতের গ্রামীণ ঋণ ব্যবস্থা একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের ওপর ভিত্তি করে পরিচালিত হয়:
* *বাণিজ্যিক ব্যাংক:* আরবিআই (RBI) আইন, ১৯৩৪-এর দ্বিতীয় তালিকাভুক্ত। এই ব্যাংকগুলি আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখছে। ২০১৪ সালে গ্রামীণ এলাকায় এদের ৪১,৪৬৪টি শাখা ছিল, যা জুলাই ২০২৫ এর মধ্যে ৩৫% বৃদ্ধি পেয়ে ৫৬,১৯৩টিতে পৌঁছেছে। বর্তমানে দেশে প্রায় ১২০টি বাণিজ্যিক ব্যাংক সক্রিয় রয়েছে।
* *আঞ্চলিক গ্রামীণ ব্যাংক (Regional Rural Banks - RRB):* ১৯৭৬ সালের আরআরবি আইনের অধীনে প্রতিষ্ঠিত এই ব্যাংকগুলি মূলত ছোট ও প্রান্তিক কৃষক, কৃষি শ্রমিক এবং কারিগরদের ঋণ দিয়ে থাকে। বর্তমানে ২৮টি আরআরবি ৭০০টি জেলায় ২২,০০০-এর বেশি শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
* *সমবায় ব্যাংক (Co-operative Banks):* এই ব্যবস্থায় গ্রামীণ ক্ষেত্রে বহুমুখী কাঠামো রয়েছে, যার মধ্যে রাজ্য সমবায় ব্যাংক (StCBs), জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক (DCCBs) এবং প্রাথমিক কৃষি ঋণ সমিতি (PACSs) অন্তর্ভুক্ত। এই সমবায় ব্যবস্থায় ১,৪৫৮টি আরবান কো-অপারেটিভ ব্যাংক, ৩৪টি StCBs এবং ৩৫২টি DCCBs রয়েছে।
* *স্মল ফাইন্যান্স ব্যাংক (Small Finance Banks - SFB):* ২০১৪-১৫ সালের কেন্দ্রীয় বাজেটের পর আরবিআই দ্বারা লাইসেন্সপ্রাপ্ত এই ব্যাংকগুলি সুবিধাবঞ্চিত শ্রেণী, ক্ষুদ্র শিল্প ও অসংগঠিত ক্ষেত্রের জন্য প্রযুক্তি-চালিত ও কম খরচে ব্যাংকিং সেবা দেয়। বর্তমানে ১১টি স্মল ফাইন্যান্স ব্যাংক সচল রয়েছে।
গ্রামীণ ঋণের জন্য নীতিগত কাঠামো (Policy Framework for Rural Credit)
গ্রামীণ এলাকায় ঋণের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে বেশ কিছু নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:
* *অগ্রাধিকার ক্ষেত্র (Priority Sector Lending - PSL):* এটি আরবিআই দ্বারা নির্ধারিত একটি বাধ্যতামূলক কাঠামো। বাণিজ্যিক ব্যাংকসমূহকে তাদের সমন্বিত নেট ব্যাংক ঋণের অন্তত ১৮% কৃষির জন্য বরাদ্দ করতে হয়, যার মধ্যে ১৪% কর্পোরেট-বহির্ভূত কৃষকদের এবং ১০% ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য নির্ধারিত। পিএসএল-এর ঘাটতি থেকে তৈরি বিভিন্ন বিশেষ তহবিলের মাধ্যমে গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠানগুলিকে রেয়াতযোগ্য পুনঃঅর্থায়ন করা হয়।
* *গ্রাউন্ড লেভেল ক্রেডিট (GLC):* সরকার প্রতি বছর কৃষির জন্য অঞ্চল ও ঋণ বিভাগ ভিত্তিক জিএলসি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ২০১৪-১৫ অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা যেখানে ৮ লাখ কোটি টাকা ছিল, তা ২০২৫-২৬ অর্থ বছরের জন্য চার গুণেরও বেশি বাড়িয়ে ৩২.৫০ লাখ কোটি টাকা করা হয়েছে (যার মধ্যে ৫.০ লাখ কোটি টাকা পশুপালন, দুগ্ধ ও মৎস্য চাষের জন্য নির্ধারিত)।
* *স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group - SHG):* নাবার্ড চালু করা স্বনির্ভর গোষ্ঠী-ব্যাংক লিংকেজ কর্মসূচি গ্রামীণ নারীদের প্রাতিষ্ঠানিক ঋণ পেতে সাহায্য করছে। ২০১০ সালে চালু হওয়া জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ২০১৬ সাল থেকে 'ডে-এনআরএলএম' (DAY-NRLM) নামে পরিচিত হয়। ২০২৫-এর জুলাই পর্যন্ত ১০.০৫ কোটি গ্রামীণ নারীকে ৯০.৯০ লাখের বেশি স্বনির্ভর গোষ্ঠীতে সংযুক্ত করা হয়েছে। এ বছর ১০ জুলাই-এর তথ্য অনুযায়ী, ১৯.৮৩ লাখের বেশি স্বনির্ভর গোষ্ঠী দেশে সক্রিয় রয়েছে এবং ২০১৩-১৪ থেকে এ পর্যন্ত ব্যাংক সখীদের সহায়তায় ১২.১৮ লাখ কোটি টাকার বেশি ব্যাংক ঋণ সংগ্রহ করা হয়েছে।
* *প্রাথমিক কৃষি ঋণ সমিতি (PACS):* সমবায় ঋণ কাঠামোর এই তৃণমূল স্তরের প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণের লক্ষ্যে ৭৯,৬৩০টি অনুমোদিত প্যাকসের মধ্যে ৬১,৮৪২টি প্যাকস ১০ মার্চ ২০২৬ পর্যন্ত কমন ইআরপি-ভিত্তিক জাতীয় সফটওয়্যারে স্থানান্তরিত হয়েছে। এছাড়া, এ বছর ২০ জানুয়ারি পর্যন্ত ৩২,৮৩৬টি নতুন বহুমুখী সমিতি নিবন্ধিত হয়েছে।
* *সংশোধিত সুদ তদারকি প্রকল্প (Modified Interest Subvention Scheme - MISS):* এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে কৃষকরা KCC-র মাধ্যমে ৭% ভর্তুকিযুক্ত সুদে স্বল্পমেয়াদী ঋণ পান এবং সময়মতো পরিশোধ করলে আরও ৩% উৎসাহ ভাতা পান, যার ফলে, কার্যকর সুদের হার ৪% হয়। ২০২৫-২৬ সালের বাজেটে এই ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে এবং জামানতহীন কৃষি ঋণের সীমা ১.৬ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।
* *প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা (PM-DDKY):* জুলাই ২০২৫-এ অনুমোদিত এই প্রকল্পটি কম পারফর্ম করা ১০০টি কৃষি-জেলায় প্রবৃদ্ধি বাড়াতে ১১টি মন্ত্রকের ৩৬টি কেন্দ্রীয় প্রকল্পকে সমন্বিত করেছে। এ বছর মে মাস পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই স্কিমে শীর্ষ কাজকর্ম করা জেলাগুলির মধ্যে রয়েছে বিহারের বাঁকা ও কিষাণগঞ্জ, উত্তর প্রদেশের মহোবা, অসমের চরাইদেউ এবং মধ্যপ্রদেশের তিকমগড়।
গ্রামীণ আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে (Strengthening Rural Financial Inclusion)
আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে প্রযুক্তি ও সচেতনতামূলক প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে:
* *কিষাণ ক্রেডিট কার্ড (KCC):* এটি এটিএম-সক্ষম ডেবিট কার্ড এবং অর্থ তোলার সুবিধা দেয়। ২০১৯ সালে এটি পশুপালন ও মৎস্য ক্ষেত্রে সম্প্রসারিত করা হয়। এ বছর ৮ জুলাই পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকে প্রায় ৭৩৯ লাখ, আরআরবি-তে ৩৬৫ লাখ এবং সমবায় ব্যাংকে ১১৭৮ লাখেরও বেশি কেসিসি আবেদন জমা পড়েছে। নাবার্ড আরআরবি এবং গ্রামীণ সমবায় ব্যাংকের জন্য ই-কেসিসি (e-KCC) পোর্টাল চালু করেছে, যাতে দুই দিনের মধ্যে ঋণ মঞ্জুর হয়।
* *প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY):* এ বছর ২৪ জুন পর্যন্ত ৫৮.৬৩ কোটিরও বেশি জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে রয়েছে ৫৫.৭% নারী এবং ৭৭.৮% গ্রামীণ ও মফস্বল এলাকা। এই অ্যাকাউন্টের মোট আমানত ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
* *জন সমর্থ পোর্টাল এবং জন ধন দর্শক অ্যাপ:* ২০২২ সালে চালু হওয়া জন সমর্থ পোর্টাল কেসিসির মতো ঋণ ও ভর্তুকি স্কিমগুলিকে এক প্ল্যাটফর্মে যুক্ত করেছে। অন্যদিকে জন ধন দর্শক অ্যাপের তথ্যানুযায়ী, ২০২৫-এর ৬ মার্চ পর্যন্ত ৯৯.৯২% গ্রামে ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে ব্যাংকিং আউটলেট নিশ্চিত হয়েছে।
আগামী দিনে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি (Inclusive Growth Ahead)
ভারতের গ্রামীণ ঋণ ব্যবস্থা প্রথাগত অনানুষ্ঠানিক কাঠামো থেকে একটি বহুমুখী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন, উন্নত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সুনির্দিষ্ট সরকারি নীতি গ্রামীণ ঋণ ব্যবস্থাকে আরও পোক্ত করে তুলছে, যার ফলে, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
তথ্যবিবরণী
Ministry of Finance
https://www.pmjdy.gov.in/account
https://www.nabard.org/auth/writereaddata/tender/pub_1703261242421830.pdf?csrt=8538899789072578698
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049231®=48&lang=2
https://financialservices.gov.in/beta/en/nabard-act
https://financialservices.gov.in/index.php/nabard
https://financialservices.gov.in/banking
https://www.nabard.org/contentsearch.aspx?AID=225&Key=shg+bank+linkage+programme
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246855®=3&lang=1
https://financialservices.gov.in/beta/en/banking-faq
https://financialservices.gov.in/beta/en/banking-overview#:~:text=The%20structure%20of%20the%20banking,the%20needs%20of%20the%20borrowers
https://financialservices.gov.in/beta/en/page/regional-rural-banks
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246856®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2241257®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098033®=3&lang=2
https://financialservices.gov.in/beta/en/agriculture-credit
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241257®=3&lang=2
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1365_spXbvr.pdf?source=pqals
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246857®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247026®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240720®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069170®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2246855®=3&lang=2
RBI
https://www.rbi.org.in/upload/publications/pdfs/60618.pdf
https://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/0HBS2025290820256728B882492F427DA0262A1392E16E95.PDF
https://www.rbi.org.in/upload/Publications/PDFs/58848.pdf
https://www.rbi.org.in/Scripts/BS_ViewMasDirections.aspx?id=12799
https://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=3657
https://www.rbi.org.in/commonman/English/Scripts/Notification.aspx?Id=2311
https://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/NOTI1406072017.PDF
https://www.rbi.org.in/commonman/english/scripts/Notification.aspx?Id=794#:~:text=(iv)%20The%20targets%20and%20sub,may%20use%20current%20exposure%20method.
Ministry of Cooperation
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157875®=3&lang=2
http://cooperation.gov.in/en/about-primary-agriculture-cooperative-credit-societies-pacs
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245119®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146717®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222743®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238404®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145219®=48&lang=2
Ministry of Agriculture & Farmers Welfare
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131989®=3&lang=2
https://fasalrin.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099696®=48&lang=2
Ministry of Fisheries, Animal Husbandry and Dairying
https://sansad.in/getFile/annex/267/AS338_apRnsi.pdf?source=pqars
Ministry of Rural Development
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146872®=3&lang=2
https://banklinkage.lokos.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224571®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2237490&utm
https://www.myscheme.gov.in/schemes/day-nrlm
Prime Minister’s Office
https://www.pmindia.gov.in/en/major_initiatives/pradhan-mantri-jan-dhan-yojana/
NABARD
https://www.nabard.org/auth/writereaddata/WhatsNew/pub_1805261242421311.pdf?csrt=5126807064223528344
Sansad
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU2461_E8kYRN.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU3857_Sk64qF.pdf?source=pqals
Niti Aayog
https://pmddky.niti.gov.in/aboutTheScheme
https://pmddky.niti.gov.in/dashboard
World Bank
https://documents1.worldbank.org/curated/en/127451468315304370/pdf/327300PAPER0P01Finance1ESW01PUBLIC1.pdf
https://documents1.worldbank.org/curated/en/486171590655967465/pdf/SHG-Bank-Linkage-A-Success-Story.pdf
PIB Headquarters
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154909&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181702®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238004®=48&lang=2
Others
https://www.smspup.in/ajaturjkerkejk16778j/2112202325543mba%20april%202023-65-83.pdf
https://www.ijarse.com/images/fullpdf/1491815847_P550-555.pdf
https://icrier.org/pdf/22dec/ramanathan_issuespaper.pdf
https://epwrf.in/includefiles/c10652.htm?utm
https://ies.gov.in/arthapedia/concept/priority-sector-lending-psl
https://www.rfilc.org/library/rural-finance-today-advances-and-challenges/
Click here to see pdf
SSS/PK/Kol...
(रिलीज़ आईडी: 2285614)
आगंतुक पटल : 6