কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

১০.০৭.২০২৬ পর্যন্ত খরিফ চাষের আওতায় আসা জমির খতিয়ান

प्रविष्टि तिथि: 13 JUL 2026 6:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩জুলাই , ২০২৬

 

১০.০৭.২০২৬ পর্যন্ত হিসেব অনুযায়ী ২০২৬ সালে ১১৪.৬৯ লক্ষ হেক্টর জমি, ধানচাষের আওতায় এসেছে। ২০২৫ –এ এই পরিমাণ ছিল ১২৫.৫৩ লক্ষ হেক্টর।  ২০২৬-এর দশ জুলাই পর্যন্ত ৫৬.৬৩ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে, ২০২৫ -এ এই পরিমাণ ছিল ৭৩.৮৫ লক্ষ হেক্টর।  শ্রী অন্নের ক্ষেত্রে পরিমাণ দুটি যথাক্রমে ৯৮.৬৯ এবং ১২৭.৩০ লক্ষ হেক্টর। তৈল বীজের ক্ষেত্রে তা ১১৭.৮৩ এবং ১৪৯.১৮ লক্ষ হেক্টর। 

২০২৬-এর ১০ জুলাই পর্যন্ত বর্তমান মরশুমে ৫৭.৫৮ লক্ষ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, ২০২৫-এ পরিমাণ ছিল ৫৬.৭২ লক্ষ হেক্টর। পাটের ক্ষেত্রে পরিমাণ দুটি যথাক্রমে ৬.২৮ এবং ৬.১৬ লক্ষ হেক্টর। তুলো চাষের ক্ষেত্রে এই পরিমাণ দুটি ৭৯.৫৪ এং ৯৩.৯৫ লক্ষ হেক্টর।
সামগ্রিকভাবে খরিফ চাষের আওতায় আসা জমির নিরিখে পরিমাণ দুটি দাঁড়াচ্ছে ৫৩১.২৫ এবং ৬৩২.৬৯ লক্ষ হেক্টর। 

 


SC/AC /SG


(रिलीज़ आईडी: 2284409) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi