প্রকাশিত:
06 JUL 2026 3:24PM by PIB Kolkata
কলকাতা, ০৬ জুলাই, ২০২৬
ভারতনেট প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পশ্চিমবঙ্গে দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা সম্প্রসারণ করা হচ্ছে। ডিজিটাল ভারত নিধি (ডিবিএন)-এর মাধ্যমে রাজ্যের ৩,৩৪০টি গ্রাম পঞ্চায়েত ও প্রায় ৩২,০০০টি গ্রামে এই পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী তিন বছরে আরও ১৮,০০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল বসিয়ে ৬৬৪টি অতিরিক্ত গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করা হবে।
শেষ প্রান্ত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে বিএসএনএল ভারতনেট উদ্যামী (বিএনইউ)-দের মাধ্যমে ভারত ফাইবার পরিষেবা দিচ্ছে। স্থানীয় উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী, গ্রাম পঞ্চায়েত-সহ যোগ্য অংশীদারেরা এই উদ্যোগে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন।
এ ছাড়া, বিএসএনএল ২৫৯ টাকার গ্রামীণ ভারত ফাইবার পরিকল্পনা শুরু করেছে। এতে, ২৫ এমবিপিএস পর্যন্ত গতি, প্রতি মাসে ৭০০ জিবি উচ্চগতির ডেটা, সারা দেশে আনলিমিটেড ভয়েস কল, বিনামূল্যে সংযোগ, ওএনটি/মোডেম এবং ওয়েভস ওটিটি-র বিনামূল্যের সদস্যপদ পাওয়া যাবে।
এই উদ্যোগ গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিয়ে ডিজিটাল বিভাজন কমাতে এবং ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া ও বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে সহায়তা করছে।
*****
SSS/AS/Kol/6.7.26.....