প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ভারত ও মালয়েশিয়ার দ্বাদশ সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে

प्रविष्टि तिथि: 01 JUL 2026 5:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুলাই ২০২৬

 

নতুন দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ভারত ও মালয়েশিয়ার দ্বাদশ সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী অমিতাভ প্রসাদ এবং মালয়েশিয়ার ডিফেন্স অপারেশন অ্যান্ড ট্রেনিং-এর অ্যাসিসটেন্ট চিফ অফ স্টাফ মেজর জেনারেল আমির মাহমুদ বিন আব্দুল রহমান যৌথভাবে পৌরোহিত্য করেন। 

 

বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছে তাতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় যৌথ মহড়া, প্রশিক্ষণ, দক্ষতা বিকাশ, সমুদ্রপথে সহযোগিতা সহ দু-দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের মতো বিষয়গুলি স্থান পেয়েছে। এই সহযোগিতাকে আরও শক্তিশালী করার পাশাপাশি নিয়মিত মহড়া এবং যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, মানবিক সহায়তা এবং যেকোনও বিপর্যয়ে ত্রাণকাজে অংশ নেওয়ার মতো ক্ষেত্রে কীভাবে এই সহযোগিতাকে আরও প্রসারিত করা যায়, দু-দেশের প্রতিনিধিরা সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করেন। 

 

আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের বিশেষ বৈঠক ─ এডিএমএম-প্লাসে দুদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে মতবিনিময়ের সময় সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপে দুই দেশই আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে। শান্তি, স্থিতাবস্থা, নিরাপত্তা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপথে সুরক্ষিতভাবে চলাচল নিশ্চিত করতে দুটি দেশই তাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করে। মালয়েশিয়া থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রকের সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ডিপিএসইউ ভবনে যান। ভারতে যেসব সৈনিক বিভিন্ন সময়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে দলের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন। 

 

 

SC/CB/NS


(रिलीज़ आईडी: 2280208) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil