প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ আগরতলায় যৌথ বন্যা ত্রাণ ও উদ্ধার মহড়া পরিচালনা করল

प्रविष्टि तिथि: 02 JUN 2026 5:33PM by PIB Agartala

দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়ের এক নিখুঁত উদাহরণ হিসেবে, ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) যৌথভাবে ০২ জুন ২০২৬ তারিখে আগরতলায় বন্যা-ত্রাণ ও উদ্ধার মহড়া পরিচালনা করেছে।

এই কর্মসূচিতে প্রশাসনিক প্রতিনিধি, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন, যাদেরকে দুর্যোগের সময়ে প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

মহড়ার লক্ষ্য ছিল ত্রিপুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা-সম্পর্কিত জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই সংস্থার মধ্যে কার্যগত সমন্বয়, পারস্পরিক কার্যক্ষমতা ও সহযোগিতা আরও জোরদার করা। মহড়ায় একটি বাস্তবের বন্যা পরিস্থিতির অনুকরণ করা হয়, যেখানে জলবন্দি নাগরিকদের উদ্ধার, প্লাবিত এলাকা থেকে সরিয়ে নেওয়া, চিকিৎসা সহায়তা প্রদান, ত্রাণ শিবির স্থাপন এবং প্রয়োজনীয় সামগ্রী পরিবহন ইত্যাদি কর্মসূচির মহড়া দেওয়া হয়।

এই মহড়ার সময় ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ-এর দল উন্নত উদ্ধার কৌশল, উদ্ধার-নৌকা মোতায়েন, আহত বা বিপর্যস্ত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া, যোগাযোগ প্রক্রিয়া এবং সমন্বিত ত্রাণ কর্মসূচি প্রদর্শন করে। এই অনুশীলন উভয় সংস্থার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (নির্ধারিত কার্যপ্রণালী) যাচাই করা, প্রতিক্রিয়া বা সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করা এবং যৌথভাবে কার্যকরী সক্ষমতা আরও শক্তিশালী করার একটি সুযোগ প্রদান করে।   

এই মহড়া দুর্যোগের সময় জীবন ও সম্পদ রক্ষায় ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ-এর অঙ্গীকারকে পুনরায় দৃঢ়ভাবে নিশ্চিত করেছে। এটি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি, বিভিন্ন সরঞ্জামের যৌথ ব্যবহার এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকেও তুলে ধরেছে।

এই যৌথ মহড়া ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ-এর মধ্যে শক্তিশালী অংশীদারিত্বকে প্রতিফলিত করে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করার প্রতি তাদের নিষ্ঠাকে তুলে ধরে। এমন সহযোগিতামূলক উদ্যোগ দুর্যোগ প্রস্তুতি উন্নত করতে এবং স্থানীয় জনগণের মধ্যে আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

PS/AD/KMD


(रिलीज़ आईडी: 2268032) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English