প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 10 MAY 2026 11:10AM by PIB Agartala

নতুন দিল্লি, ১০ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর নতুন কার্যকালের জন্য শুভকামনাও জানিয়েছেন এবং রাজ্যের মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে তামিলনাড়ু সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে লিখেছেন:

“তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। তাঁর আগামী কার্যকালের জন্য রইল শুভকামনা। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।

@TVKVijayHQ”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2259688) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English