প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

মহারাণা প্রতাপের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

পোস্ট করার দিনক্ষণ: 09 MAY 2026 9:06AM by PIB Agartala

নতুনদিল্লি, ৯মে, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান যোদ্ধা মহারানা প্রতাপের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, মহারানা প্রতাপ সাহস ও বীরত্বের এক অমর প্রতীক। এই মহান যোদ্ধা মাতৃভূমির সম্মান, গৌরব ও মর্যাদা রক্ষায় তাঁর জীবন উৎসর্গ করেন।

 

শ্রী মোদী আরও বলেন, মহারানা প্রতাপের অদম্য সাহস এবং অবিচল আত্মসম্মানের কাহিনী পরবর্তী প্রজন্মর দেশবাসীর হৃদয়ে দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করবে।

 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;

“শৌর্য ও বীরত্বের অমর প্রতীক, জাতির সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মহারানা প্রতাপের জন্মজয়ন্তীতে তাঁকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। তিনি মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর অদম্য সাহস ও অটুট মর্যাদাবোধ যুগ যুগ ধরে দেশবাসীর হৃদয়ে দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করবে”।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2259681) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English