নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

২০২৬ – এ বিধানসভা নির্বাচন ও উপ-নির্বাচন নিয়ে সূচক কার্ড ও পরিসংখ্যান রিপোর্ট ইসিআইনেট – এ প্রকাশিত

পোস্ট করার দিনক্ষণ: 08 MAY 2026 1:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৮ মে, ২০২৬

 

ভারতের নির্বাচন কমিশন ২০২৬ – এর ৬ মে বিধানসভা নির্বাচন ও উপ-নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সূচক কার্ড ও পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ করেছে। এতে রয়েছে ৮৩০টি বিধানসভা কেন্দ্রের সূচক কার্ড ও পরিসংখ্যান রিপোর্ট। পশ্চিমবঙ্গের ১৪৪ – ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।
সংশ্লিষ্ট বিধানসভাগুলির ফল প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে এই সূচক কার্ড পাওয়া যাবে। কমিশনের পক্ষ থেকে গত এক বছরে দ্রুত সূচক কার্ড ও পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ নিয়ে সর্বাধুনিক ব্যবস্থা গড়ে তুলতে ৩০ বারেরও বেশি পদক্ষেপ গৃহীত হয়। ইসিআইনেট চালুর আগে ফিল্ড অফিসারদের ম্যানুয়াল-ভিত্তিতে তা তৈরিতে ব্যবস্থায় বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যেত।
সূচক কার্ডে বিধানসভা কেন্দ্রে প্রার্থী, নির্বাচক, ভোটের পরিমাণ, ভোট গণনার অবস্থা, দল ও প্রার্থী ভিত্তিক ভোট পড়ার সংখ্যা, সূচক কার্ডে পাওয়া যাবে। এই সূচক কার্ড ইসিআইনেট অ্যাপ এবং ভারতের নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট - https://www.eci.gov.in/statistical-reports - এ পাওয়া যাবে।
ভারতের নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনগুলি নিয়ে ১৪টি পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথমবার এই পরিসংখ্যান প্রতিবেদন ফল ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে।
এই পরিসংখ্যান প্রতিবেদনে রাজ্য ও বিধানসভা-ভিত্তিক নির্বাচকদের বিস্তারিত নির্বাচন কেন্দ্রের সংখ্যা, রাজ্য/বিধানসভা-ভিত্তিক ভোট পড়ার সংখ্যা, লিঙ্গ-ভিত্তিক ভোটারদের অংশগ্রহণ, দল-ভিত্তিক ভোটের অংশ, বিধানসভা ক্ষেত্রের তথ্যের সংক্ষিপ্ত রিপোর্ট এবং বিধানসভা-ভিত্তিক বিস্তারিত ফলাফল প্রভৃতি পাওয়া যাবে।
পরিসংখ্যান প্রতিবেদনের প্রকাশ ভারতের নির্বাচন কমিশনের স্বতঃপ্রণোদিত উদ্যোগ। স্বচ্ছতা প্রসারের লক্ষ্যে এবং নির্বাচন সংক্রান্ত তথ্য সমস্ত অংশীদার শিক্ষা ক্ষেত্র, গবেষক, জনসাধারণ সকলের জন্যই সহজলভ্য।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2259102) ভিজিটরদের কাউন্টার : 14
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English