প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, তুলে ধরেছেন অপারেশন সিঁদুরের সময় সশস্ত্র বাহিনীর শৌর্যকে

পোস্ট করার দিনক্ষণ: 07 MAY 2026 10:20AM by PIB Agartala

নয়াদিল্লি, ৭ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, অপারেশন সিঁদুরে ভারতের অসাধারণ জয় দেশের সাহসী সেনাদের ব্যতিক্রমী শৌর্য এবং দেশাত্মবোধের অনুপ্রেরণাদায়ী উদাহরণ। তিনি বলেছেন যে, তাদের অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং অটুট কর্তব্যজ্ঞানের জন্য প্রত্যেক নাগরিক গর্বিত।

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন –
“উদীর্ণমনসো য়োধা বাহনানি চ ভারত।

যস্যাং ভবন্তি সেনায়াং ধ্রুবং তস্যাং জয়ং বদেত্।।”

#OperationSindoor

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2258971) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English