স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আইআইএসসি বেঙ্গালুরু’তে ৮ ও ৯ মে এবি পিএম – জেএওয়াই অটো – অ্যাডজুডিকেশন হ্যাকাথন – এ চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করছে

পোস্ট করার দিনক্ষণ: 06 MAY 2026 11:58AM by PIB Agartala
 

নয়াদিল্লি, ০৬ মে, ২০২৬

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আইআইএসসি বেঙ্গালুরুর এভি রামা রাও অডিটোরিয়ামে ৮ ও ৯ মে এবি পিএম – জেএওয়াই অটো অ্যাডজুডিকেশন হ্যাকাথনের চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করেছে। ইন্ডিয়া এআই মিশন এবং আইআইএসসি বেঙ্গালুরুর যৌথ সহযোগিতার ভিত্তিতে এটি আয়োজিত হচ্ছে।
দেশজুড়ে হ্যাকাথনে বিপুল সাড়া পড়ে। ৩ হাজার ৫০০ জন প্রতিযোগী সরকারি পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করেন। এই বিপুল সংখ্যায় অংশগ্রহণ উদ্ভাবক, প্রযুক্তিবিদ এবং গবেষকদের ভারতীয় স্বাস্থ্য ক্ষেত্রে কৃত্রিম মেধাকে সংযুক্ত করার পাশাপাশি সরকারের অর্থায়িত জনস্বাস্থ্য বীমার দাবী নিষ্পত্তিতে এই স্বংয়ক্রিয় ব্যবস্থা কার্যকার দিক গড়ে দেয়। নিবন্ধীকরণের এই প্রক্রিয়া শেষ হয়েছে ১৩ এপ্রিল।
চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি সচিব শ্রী এস কৃষ্ণান। এছাড়াও, এই অধিবেশনে এনএইচ – এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ সুনীল কুমার বার্নোয়াল, কর্ণাটক সরকারের প্রধান সচিব শ্রী ঋত্ত্বিক রঞ্জনাম পান্ডে প্রমুখ।
দু’দিনের এই অনুষ্ঠান অত্যাধুনিক উদ্ভাবন প্রক্রিয়াকে তুলে ধরা হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো প্রকল্পে বীমা নিষ্পত্তিতে কৃত্রিম মেধা স্বাস্থ্য ক্ষেত্রে ভবিষ্যত ধাপ যে গড়ে তুলতে সক্ষম, তা প্রতিষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগীরা উন্নত এআই/এমএল-ভিত্তিক সমাধানসূত্র প্রদর্শন করবেন। যথাযোগ্য চিকিৎসা নির্দেশিকার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত তথ্যাদির বিশ্লেষণ ইমেজ-ভিত্তিক রডিওলজির যথাযথ নির্ণয় ছাড়াও ভুয়ো কৃত্রিম মেধা-ভিত্তিক কোনও চিকিৎসা সংক্রান্ত তথ্য চিহ্নিত করে তা পৃথক করার – কৌশলকে তুলে ধরবে।
ভারতীয় স্বাস্থ্য ক্ষেত্রে কৃত্রিম মেধা গড়ে তোলা নিয়ে একটি অধিবেশনে স্বাস্থ্য পরিষেবা পরিমণ্ডলে কৃত্রিম মেধার উদ্ভাবনী কৌশলের পাশাপাশি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীন গড়ে ওঠা বৃহদায়তন ডিজিটাল জনপরিকাঠামো নিয়ে আলোচনা হবে। এবি পিএম – জেএওয়াই কিভাবে আরও গতিশীল, স্বচ্ছ এবং সত্বর বীমা দাবি মেটাতে কতটা ভবিষ্যৎ-সহায়ক হয়ে উঠতে পারে, তা নিয়ে আলোচনা হবে।
১৯০০-রও বেশি চিকিৎসা প্যাকেজে প্রায় ৪০ হাজার বীমা দাবি প্রতিদিন নিষ্পত্তি হওয়ায় সরকারের অর্থায়িত বীমা প্রকল্প হিসেবে এবি পিএম – জেএওয়াই বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করেছে। এই বীমা নিষ্পত্তিতে কৃত্রিম মেধা নির্ণায়ক ভূমিকা পালন করছে।
বিজয়ী দলকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিজিটাল জনপরিকাঠামো এবং কৃত্রিম মেধাকে স্বাস্থ্য পরিষেবায় আরও বড় করে তুলে ধরতে চায়। দেশজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধাপ্রাপকদের জন্য এই পরিষেবা ব্যবস্থার আরও উন্নত করে তোলাই লক্ষ্য।
দু’দিনের এই অনুষ্ঠানে অধিবেশন-ভিত্তিক বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন –
https://nha.gov.in/ip/Draft_Hackathon_Program_Agenda05.05.2026.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2258444) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English