প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন স্বার্থহীন সেবা এবং সহমর্মিতার আদর্শকে তুলে ধরে

পোস্ট করার দিনক্ষণ: 06 MAY 2026 9:12AM by PIB Agartala

নয়াদিল্লি, ৬ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কাজ স্বার্থহীনভাবে করা হয় সেটাই মানবতার প্রকৃত রূপ। তিনি বলেছেন যে এই ধরনের কাজ শুধুমাত্র অন্তরের ভিতরেই সুখ আনে তা নয়, সমাজের কল্যাণেও অবদান রাখে।

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন-

“অদ্রোঃহ সর্বভূতেষু কর্মণা মনসা গিরা।
অনুগ্রহশ্চ দানং চ শীলমেততপ্রশস্যতে।।”

এই সুভাষিতমের অর্থ ভাবনায়, শব্দে অথবা কাজে কোনও প্রাণীর প্রতি ঘৃণা পোষণ করো না, সকলের প্রতি সহমর্মিতা নিয়ে কাজ করো এবং উদার মনে দান করো- এটাকেই মনে করা হচ্ছে আচরণের সর্বোচ্চ রূপ।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2258390) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English