প্রধানমন্ত্রীর দপ্তর
সংযুক্ত আরব আমীরশাহির ওপর হামলার নিন্দায় প্রধানমন্ত্রী, পাশে থাকার বার্তা
পোস্ট করার দিনক্ষণ:
05 MAY 2026 1:11PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। এই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন:
“সংযুক্ত আরব আমিরশাহির ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, এতে তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সাধারণ নাগরিক এবং পরিকাঠামোর ওপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ভারত সংযুক্ত আরব আমিরশাহির পাশে রয়েছে এবং আলাপ-আলোচনা ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রতি সমর্থনের কথা জানিয়েছে।
হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে নৌ-চলাচল নিশ্চিত করা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2258080)
ভিজিটরদের কাউন্টার : 2