প্রতিরক্ষা মন্ত্রক
প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে তৈরি হওয়া ভারতের সামরিক সক্ষমতা প্রতিফলিত হয়েছে অপারেশন সিঁদুরে – নর্থ টেক সিম্পোজিয়াম ২০২৬ –এ বললেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী
प्रविष्टि तिथि:
05 MAY 2026 12:03PM by PIB Agartala
ভারতে প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে তৈরি হয়েছে দেশের সামরিক সক্ষমতা, বললেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। সামরিক বাহিনীর অদম্য সাহসের পাশাপাশি দেশে তৈরি অস্ত্রশস্ত্রের গুণমান অপারেশন সিঁদুরের সাফল্যে বিশেষ ভূমিকা নিয়েছে বলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত নর্থ টেক সিম্পোজিয়ামে নিজের ভাষণে উল্লেখ করলেন তিনি। এমএসএমই-র ক্ষেত্রটি ভারতের অর্থনীতির মেরুদন্ড এবং স্টার্টআপ ক্ষেত্র দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর – এমনটাই মনে করেন তিনি। ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে এই সব ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাঁর মন্তব্য।
অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ভেঙে দিয়ে বৈরীপক্ষের ছক বাঞ্চাল করে দেওয়ায় তিনি প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার ক্ষেত্রে স্টার্টআপ এবং এমএসএমই ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, রেকর্ড প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং রপ্তানি নতুন ভারতের উদয়ের বার্তা দেয়। আজকের প্রযুক্তি আগামীকাল অকেজো হয়ে পড়ে এবং সেকথা মনে রেখে নিত্য নতুন উদ্ভাবনার পথে এগিয়ে যাওয়া দরকার বলে তিনি মনে করিয়ে দেন।
সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় ও কেন্দ্রীয় কম্যান্ডের সঙ্গে এসআইডিএম-এর যৌথ আয়োজনে এই নর্থ টেক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। গতকাল তার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2258019)
आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English