প্রধানমন্ত্রীর দপ্তর
দক্ষতা, কঠোর শ্রম, শিক্ষা এবং সহমর্মিতা সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
04 MAY 2026 8:19AM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ এপ্রিল,২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষতা, কঠোর শ্রম, শিক্ষা এবং সহমর্মিতা সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“দক্ষতা, পরিশ্রম এবং করুণা আমাদের জীবনে এক অদ্ভূত শক্তি। এর মাধ্যমে আমরা শুধুমাত্র বিভিন্ন চ্যালেঞ্জর মোকাবিলা করি না, সেই সঙ্গে আমরা লক্ষ্যও অর্জন করি। "
“को हि भारः समर्थानां किं दूरं व्यवसायिनाम्।
को विदेशः सुविद्यानां कः परः प्रियवादिनाम्॥"
দক্ষ মানুষদের কাছে কোনও কাজই কঠিন নয় ; কঠোর পরিশ্রমী মানুষের কাছে কোনও লক্ষ্যই দূরে থাকে না ; শিক্ষিত মানুষের কাছে তাঁদের নিজেদের দেশ এবং বিদেশের মধ্যে কোনও ভেদাভেদ থাকে না ; এবং যাঁরা করুণার সঙ্গে কথা বলেন, তাঁদের কাছে কেউই অচেনা হয়ে থাকে না।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2257876)
ভিজিটরদের কাউন্টার : 5