প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বুদ্ধ পূর্ণিমায় সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পোস্ট করার দিনক্ষণ: 01 MAY 2026 9:11AM by PIB Agartala

নয়াদিল্লি, ১ মে ২০২৬

বুদ্ধ পূর্ণিমার পবিত্র অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স সমাজ মাধ্যমে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন :

“বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। ভগবান বুদ্ধের আদর্শ চরিতার্থ করার লক্ষ্যে আমাদের সংকল্প অত্যন্ত গভীর। তাঁর আদর্শ ও চিন্তা আমাদের সমাজে আনন্দ এবং একতাকে শক্তিশালী করুক।

नान्तर्बहिश्च लोकेषु त्वात्मानं दृष्टवान् क्वचित्।

आष्टाङ्गिकेन मार्गेण परमां शान्तिमाययौ॥”

এই সংস্কৃত সুভাষিতমটির অর্থ হল, গৌতম বুদ্ধ বলেছেন, যখন কোনও ব্যক্তি গভীরভাবে উপলব্ধি করেন অন্তরে ও বাইরে কোনও স্থায়ী বা অপরিবর্তনীয় সত্তা নেই, তখন তিনি অষ্টাঙ্গিক মার্গের পথ অনুসরণ করেন যা হল, সঠিক অভিপ্রায় এবং সঠিক আচরণের মধ্যে দিয়ে দুঃখ থেকে মুক্তি এবং পরম শান্তি অর্জন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2257785) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English