প্রধানমন্ত্রীর দপ্তর
‘গুজরাত দিবস’ উপলক্ষে গুজরাতবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
01 MAY 2026 9:14AM by PIB Agartala
নয়াদিল্লি, ০১ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘গুজরাট দিবস’ উপলক্ষে গুজরাতের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ একটি বার্তায় লিখেছেন :
"গুজরাত দিবস উপলক্ষে গুজরাতের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি গুজরাটের সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অসাধারণ উদ্দীপনার এক উদযাপন। ভারতের অগ্রগতিতে এই রাজ্যটি অসামান্য অবদান রয়েছে। এখানকার মানুষের গতিশীল ও উদ্যোগী মনোভাব সত্যিই বিশেষভাবে উল্লেখযোগ্য। আগামী দিনগুলিতেও গুজরাত যেন অগ্রগতির নতুন নতুন শিখরে আরোহণ অব্যাহত রাখে, এই কামনা করি।"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2257782)
ভিজিটরদের কাউন্টার : 5