শিক্ষা মন্ত্রক
শ্রী ধর্মেন্দ্র প্রধান এনটিএ-র সদর দপ্তরে স্নাতক স্তরের নিট পরীক্ষার প্রস্তুতি দেখেছেন
পোস্ট করার দিনক্ষণ:
03 MAY 2026 5:50PM by PIB Agartala
নতুনদিল্লি, ৩ মে, ২০২৬
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা ২০২৬ সালের নিট-এর পরিচালনার ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র সদর দপ্তর যান। এই পরীক্ষা আজ-ই নেওয়া হয়।
দেশের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা হয়। শ্রী প্রধান নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনার জন্য গৃহীত ব্যবস্থাপনা, কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় এবং পর্যবেক্ষণ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্যালোচনা করেন। তাঁকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আধিকারিকরা সেই বিষয়ে তাঁকে জানান।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রায় ২৩ লক্ষ নিবন্ধিত পরীক্ষার্থীর জন্য নিট ইউজি ২০২৬ পরীক্ষা নিয়েছে। দেশের প্রতিটি কেন্দ্রে যথাযথভাবে নিয়ম মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্নাতক স্তরের জন্য নিট ভারতের বৃহত্তম স্নাতক প্রবেশিকা পরীক্ষা হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ডেন্টাল মেডিক্যাল কলেজে এমবিবিএস, বিডিএস সহ চিকিৎসা সংক্রান্ত নানা পাঠক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2257736)
ভিজিটরদের কাউন্টার : 2