প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উৎসাহ ও সদর্থক চিন্তাভাবনার মাধ্যমে সফলতা প্রাপ্তির গুরুত্বের উপর জোর দিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন

পোস্ট করার দিনক্ষণ: 30 APR 2026 9:53AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই সুভাষিতমটিতে উৎসাহ ও সদর্থক চিন্তাভাবনার মাধ্যমে সফলতা প্রাপ্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনও মানুষ যখন কোনও কাজ সম্পূর্ণ করার সংকল্প নেয়, তখন তাঁর অদম্য উৎসাহ সেইসব প্রচেষ্টাকে সফল করে।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেন, “কর্মদক্ষ ও উৎসাহী দেশবাসী দেশের সবচেয়ে বড় শক্তি। তাঁদের পরিশ্রমের ফলেই দেশের উন্নয়ন নতুন দিশা লাভ করে। তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ সমৃদ্ধ, আত্মনির্ভর ও উন্নতির শিখরে পৌঁছয়।

अनिर्वेदो हि सततं सर्वार्थेषु प्रवर्तकः।

करोति सफलं जन्तोः कर्म यच्च करोति सः॥"

উৎসাহ এবং সদর্থক প্রচেষ্টাই কোনও ব্যক্তিকে নিজের কাজে অবিরাম সক্রিয় থাকতে প্রেরণা যোগায়। কোনও মানুষ যখন কোনও কাজ সম্পূর্ণ করার সংকল্প নেয়, তখন তাঁর অদম্য উৎসাহ সেইসব প্রচেষ্টাকে সফল করে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2256999) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English