প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

জঙ্গী হামলার বিষয়ে কূটনৈতিক বিবৃতি দেওয়ার পুরনো মানসিকতা থেকে বেরিয়ে আসার দৃষ্টান্ত দেখিয়েছে ‘অপারেশন সিঁদুর’; এটি দৃঢ় পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন সরকারের অটুট প্রতিশ্রুতি তুলে ধরেছে: প্রতিরক্ষা মন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 30 APR 2026 12:35PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৬

 

“ ‘অপারেশন সিন্দুর’ বিশ্বজুড়ে এক দ্ব্যর্থহীন বার্তা পৌঁছে দিয়েছে যে, ভারতের মাটিতে যখনই কোনো জঙ্গি হামলা সংঘটিত হয় তখন কেবল কূটনৈতিক বিবৃতি প্রদানের সেই পুরনো মানসিকতার গণ্ডিতে ভারত আর আবদ্ধ নেই । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেবল সদিচ্ছা ও বাগাড়ম্বরের গণ্ডি পেরিয়ে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের অটুট প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে।” ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে নতুনদিল্লিতে অনুষ্ঠিত এক ‘জাতীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলনে’ ভাষণে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং একথা বলেন। তিনি বলেন যে, সরকার এই বিষয়ে একটি কঠোর অবস্থান বজায় রেখেছে যে কোনো পরিস্থিতিতেই কোনো জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি ‘সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বিমান হামলা’ এবং ‘অপারেশন সিন্দুর’-কে সন্ত্রাসবাদের এই অভিশাপের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানেরই মূর্ত প্রকাশ হিসেবে বর্ণনা করেন।

“শ্রী রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদ একটি বিকৃত ও বিপথগামী মানসিকতা থেকে উদ্ভূত হয়। এটি মানবতার ওপর এক কলঙ্কের কালিমা লিপ্ত করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয়। এটি মূলত মানবতার মৌলিক মূল্যবোধগুলোকে রক্ষা করার লড়াই। এটি প্রতিটি মানবিক মূল্যবোধের সরাসরি বিরোধী এমন এক বর্বর মতাদর্শের বিরুদ্ধে সংগ্রাম। আমরা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডল উভয় ক্ষেত্রেই ভারতের এই দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, যতদিন সন্ত্রাসবাদ টিকে থাকবে, ততদিন তা সমষ্টিগত শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকবে। “সন্ত্রাসবাদকে ধর্মীয় রং দিয়ে কিংবা নকশালবাদের মতো কোনো সহিংস মতাদর্শের সঙ্গে যুক্ত করে একে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালানো হয়। এটি অত্যন্ত বিপজ্জনক এবং এক অর্থে সন্ত্রাসীদের আড়াল বা ‘কভার ফায়ার’ প্রদান করে। এর সুযোগ নিয়ে তারা ধীরে ধীরে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। সন্ত্রাসবাদ কেবল একটি দেশবিরোধী কার্যকলাপই নয়, এর বহুবিধ মাত্রা রয়েছে। যেমন - অভিযানগত, মতাদর্শগত এবং রাজনৈতিক। তিনি বলেন, আমরা যদি এই সব কিছুকে একযোগে মোকাবিলা করি, তবেই কেবল সন্ত্রাসবাদকে প্রতিহত করা সম্ভব,”

সন্ত্রাসবাদে পাকিস্তানের অব্যাহত মদদ প্রসঙ্গে শ্রী রাজনাথ সিং বলেন, “ভারত এবং পাকিস্তান -উভয় দেশই একই সময়ে স্বাধীনতা অর্জন করেছিল। অথচ আজ ভারত বিশ্বজুড়ে ‘আইটি’ অর্থাৎ ‘ইনফরমেশন টেকনোলজি’ বা তথ্যপ্রযুক্তি’র জন্য স্বীকৃত। অন্যদিকে পাকিস্তানকে গণ্য করা হয় ভিন্ন এক ‘আইটি’ অর্থাৎ ‘ইন্টারন্যাশনাল টেরোরিজম’ বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে।”

শ্রী রাজনাথ সিং ‘অপারেশন সিঁদুর’-কে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পারস্পরিক সমন্বয় ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী সম্পূর্ণ সমন্বিতভাবে ও একটি অভিন্ন পরিকল্পনার অধীনে কাজ করেছে। এর মাধ্যমে এটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়েছে যে, ভারতের সামরিক শক্তি এখন আর বিচ্ছিন্ন বা স্বতন্ত্রভাবে পরিচালিত হয় না । তা একটি যৌথ, সমন্বিত এবং বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

“শ্রী রাজনাথ সিংবলেন, সন্ত্রাসবাদ একটি বিকৃত ও বিপথগামী চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়। মানবতার উপর এক কলঙ্ক । সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয় এটা সত্য বিশ্বাসী মূলবোধকে সমর্থন করার জন্য লড়াই। ।

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, “সন্ত্রাবাদকে ধর্মের রং দিয়ে নকশালবাদের মতো কোনো সহিংস মতাদর্শের সঙ্গে যুক্ত করার বিষয়টি অত্যন্ত বিপজ্জনক।

শ্রী রাজনাথ সিং বলেন যে, ভারত সম্পূর্ণ নিজস্ব শর্তে এবং নিজেদের বেছে নেওয়া সময়ে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছিল। পাশপাশি কঠোরভাবে নিজেদের শর্ত মেনেই তারা এই অভিযানের সমাপ্তি ঘটিয়েছিল। তিনি বলেন, “অভিযান চলাকালীন, আমরা অত্যন্ত নিখুঁতভাবে কেবল তাদেরকেই লক্ষ্যবস্তু করেছিলাম যারা আমাদের ওপর আক্রমণ চালিয়েছিল। আমাদের ক্ষমতা নিঃশেষ হয়ে গিয়েছিল কিংবা হ্রাস পেয়েছিল এমন কোনো কারণে এই অভিযানটি থামানো হয়নি। আমরা সম্পূর্ণ নিজস্ব শর্তেই এটি বন্ধ করেছিলাম। একটি দীর্ঘস্থায়ী সংঘাত চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম।

শ্রী রাজনাথ সিং বলেন যে, সেই সময়ে ভারত পারমাণবিক হামলার হুমকি বা ফাঁপা আস্ফালনে বিন্দুমাত্র বিচলিত হয়নি এবং নির্ধারিত লক্ষ্যসমূহ সফলভাবে অর্জন করেছে। “এটিই হলো ‘নতুন বিশ্ব ব্যবস্থা’; ‘নতুন ভারত’। এটি এমন এক ভারত, যা সন্ত্রাসবাদ এবং যারা সন্ত্রাসবাদে মদদ দেয়—তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। তিনি বলেন, এটিই আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ নীতি, যা পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটের মধ্যেই ভারতকে আমূল বদলে দিয়েছে,”।

‘অপারেশন সিঁদুর’-কে প্রতিরোধের এক মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, যদিও এই অভিযানটি মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই সমাপ্ত হয়েছিল, তবুও এর পূর্ববর্তী প্রস্তুতিমূলক কাজ ছিল অত্যন্ত ব্যাপক ও দীর্ঘস্থায়ী।

শ্রী রাজনাথ সিং বলেন যে, কাজের সংস্কৃতিতে রূপান্তর আনা, আমাদের সৈন্যদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি প্রতিরক্ষা পেনশনভোগী এবং প্রাক্তন সৈনিকদের জন্য তৈরি করা ‘এস পি এ আর এস এইচ’ পোর্টালের কথা উল্লেখ করেন।

তবে শ্রী রাজনাথ সিং এই বিষয়েও জোর দিয়ে বলেন যে, এআই-কে কেবল একটি ইতিবাচক বা ‘গোলাপী’ দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়; কারণ ‘ডিপফেক’, সাইবার যুদ্ধ এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার মতো বিষয়গুলো নতুন ও অত্যন্ত কঠিন সব চ্যালেঞ্জের সৃষ্টি করছে। “আমাদের অবশ্যই এই চ্যালেঞ্জগুলোকে গভীরভাবে স্মরণে রাখতে হবে, কারণ আগামী দিনগুলোতে এগুলো আরও তীব্র আকার ধারণ করবে—এটাই নিশ্চিত। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে যে হাতিয়ারটি আমরা আমাদের সুরক্ষার জন্য তৈরি করেছি, সেটিই শেষ পর্যন্ত ধ্বংসের উপাদানে পরিণত হতে পারে। তাই, আমাদের প্রচেষ্টা এমন হতে হবে যাতে আমরা নিশ্চিত করতে পারি যে, এআই আমাদের বিপথে চালিত করার পরিবর্তে আমাদের সঠিক পথে পথপ্রদর্শনকারী একটি শক্তিতে পরিণত হয়। কেবল সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই আমরা এআই-এর শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে পারি,” তিনি বলেন।

প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন যে, যুদ্ধক্ষেত্রের নজরদারি ও স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে শুরু করে রসদ ব্যবস্থাপনা ও কমান্ড-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে এআই - এর ভূমিকা অত্যন্ত সতর্কতার সাথে ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। “

এই অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও-এর চেয়ারম্যান ডঃ সমীর ভি. কামাত, এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ-এর প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত উপস্থিত ছিলেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2256994) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English