প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

ইতালির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ সিং

পোস্ট করার দিনক্ষণ: 29 APR 2026 2:16PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আগামীকাল নতুন দিল্লিতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেতো-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দু-দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে। প্রতিরক্ষা প্রেক্ষাপটে আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হতে পারে।

 

২০২৩ সালের অক্টোবর মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর রোম সফরের পর ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা এক নতুন মাত্রা পায়। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী ক্রসেতো-র এই প্রথম ভারত সফরে উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা। প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পেতে পারে।

 

২০২৬-এর জানুয়ারি মাসে ভারত-ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা চুক্তির মধ্যেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কৌশলগত ঐক্যে শিল্প সহযোগিতার ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2256604) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English