প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

গ্যাংটকে অর্কিডারিয়াম ঘুরে দেখার সময়ে সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসায় প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 28 APR 2026 3:15PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্যাংটকে অর্কিড উদ্যান বা অর্কিডারিয়াম ঘুরে দেখেন। এই উদ্যান এবং সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসা করেন তিনি। প্রাকৃতিক জগতের সঙ্গে সমন্বয় রক্ষার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ধারার সার্থক প্রতিফলন এই অর্কিড সংরক্ষণালয় – এই মন্তব্য করেন তিনি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের এই উদ্যোগ নাগরিকদের কাছে উদাহরণ বলেও প্রধানমন্ত্রী মনে করেন।

এক্স পোস্টে তিনি এই মর্মে বার্তা দিয়েছেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2256475) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English