প্রতিরক্ষামন্ত্রক
ইন্ডিয়ান ওশ্যান শিপ সাগর (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন - এসএজিএআর) উদ্যোগের আওতায় ভারতীয় নৌ সেনার জাহাজ পৌঁছলো সিঙ্গাপুরের চাঙ্গি নৌ-কেন্দ্রে
প্রকাশিত:
28 APR 2026 12:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২৬
ইন্ডিয়ান ওশ্যান শিপ (আইওএস) সাগর (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন - এসএজিএআর) উদ্যোগের আওতায় ভারতীয় নৌ সেনার জাহাজ আইএনএস সুনয়না ২৬ এপ্রিল, ২০২৬ তারিখে সিঙ্গাপুরের চাঙ্গি নৌ-কেন্দ্রে পৌঁছেছে। মহাসাগর (মিউচ্যুয়াল অ্যান্ড হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিয়নস - এমএএইচএএসএজিএআর) কর্মসূচির অন্তর্ভুক্ত আইওএস সাগর-এর আওতায় জাহাজটি এই নিয়ে চতুর্থবার কোনো বন্দরে ভিড়লো।
এর আগে এই জাহাজ গেছে মালে, ফুকেট এবং জাকার্তায়। ওই জাহাজে রয়েছেন ভারতের মৈত্রী ভাবাপণ্য ১৬টি দেশের নাবিক।
সিঙ্গাপুরে এই জাহাজের আগমন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে নিযুক্ত ভারতের হাই কমিশনার ডঃ শিল্পক আম্বুলে। জাহাজটির নাবিকদের পক্ষ থেকে ক্রাঞ্জি যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিডিআর সিদ্ধার্থ চৌধুরী। তিনি সিঙ্গাপুরের নৌ সেনা কর্তা চুয়া মেং সুন-এর সঙ্গে দেখাও করেন।
বন্দরে থাকাকালীন জাহাজটি ঘুরে দেখতে পারবেন বিদ্যালয় শিক্ষার্থী সহ সমাজের নানান স্তরের মানুষ। ২৭ এপ্রিল, জাহাজটির নাবিকরা সিঙ্গাপুরে ‘ওয়ান ওশ্যান, ওয়ান মিশন’ কর্মসূচির আওতায় সিঙ্গাপুরে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে একটু দৌড় সমারোহে অংশ নেন। এছাড়াও তারা পেশাদার এবং আরও নানা বিশিষ্ট জনের সঙ্গে আলাপচারিতায় সামিল হবেন।
জাহাজটি ২৯ এপ্রিল, ২০২৬ তারিখে সিঙ্গাপুর ছাড়বে।
SC/AC/SKD
(রিলিজ আইডি: 2256218)
ভিজিটরের কাউন্টার : 6