বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ভারতীয় প্রতিনিধিদল ২০-২৩ এপ্রিল ওয়াশিংটন ডিসি সফরে

পোস্ট করার দিনক্ষণ: 24 APR 2026 3:12PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ এপ্রিল ২০২৬

 

পারস্পরিক সুবিধাদায়ক বাণিজ্য ক্ষেত্রে অন্তর্বতী চুক্তির পরিকাঠামো নিয়ে সম্মতি প্রকাশ করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েই ৭ ফেব্রুয়ারি ২০২৬ একটি যৌথ বিবৃতি দেয়। এই পরিকাঠামোয় বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় উভয় দেশের দায়বদ্ধতাকে প্রকাশ করেছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে ভারতীয় প্রতিনিধিদল অভ্যন্তরীণ চুক্তির অন্তর্ভুক্ত নানাবিধ বিষয়কে চূড়ান্ত করতে ওয়াশিংটন ডিসি সফর করছে। নানাবিধ ক্ষেত্র বলতে বাজারের সুযোগ, অশুল্কজাত ব্যবস্থা সমূহ, বাণিজ্য ক্ষেত্রে কারিগরি প্রতিবন্ধকতা, আমদানি শুল্ক ও বাণিজ্য সুবিধা, বিনিয়োগ প্রসার, অর্থনৈতিক সুরক্ষা সংযোগ এবং ডিজিটাল বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। গঠনমূলক এবং সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত এই বৈঠকে নির্ণায়ক বিষয়গুলির এগিয়ে নিয়ে যেতে সুদূরপ্রসারী আলোচনা হয়েছে। উভয় পক্ষই সম্মুখে এগিয়ে যাওয়ার এই গতিধারা বজায় রাখতে পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2255917) ভিজিটরদের কাউন্টার : 13
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English