যোগাযোগ মন্ত্রক
“ভারতে বিভিন্ন জনপরিসরে ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিষেবা” সংক্রান্ত পরামর্শপত্র প্রকাশ করল ট্রাই
পোস্ট করার দিনক্ষণ:
27 APR 2026 12:28PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২৬
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা ট্রাই আজ “ভারতে বিভিন্ন জনপরিসরে ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিষেবা” সংক্রান্ত পরামর্শপত্র প্রকাশ করেছে।
এই নথিতে নিয়ন্ত্রণ কাঠামো, জনপরিসরে ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সবপক্ষের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে।
অন্যান্য দেশে ওয়াই-ফাই পরিষেবা, দেশে এই পরিষেবার বর্তমান পরিসর ও মান, বিভিন্ন চ্যালেঞ্জ, কেন্দ্র ও রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট নানা পক্ষের ভূমিকা ও দায়িত্ব, অনুমোদন – যাচাই – বিলিং এবং প্রত্যক্ষ ও পরোক্ষ রাজস্ব সংগ্রহের বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেখানে।
এই নথি পাওয়া যাবে ট্রাই – এর www.trai.gov.in – এই ওয়েবসাইটে। এই বিষয়ে ২৫ মে পর্যন্ত মতামত পাঠানো যেতে পারে। কোনও বিষয়ে আরও প্রশ্ন থাকলে তা জানিয়ে দিতে হবে ৮ জুন, ২০২৬ পর্যন্ত।
মতামত জানাতে হবে advbbpa@trai.gov.in – এই ই-মেলে। এর প্রতিলিপি পাঠাতে হবে jtadvbbpa-1@trai.gov.in – এই ই-মেলে। কোনও জিজ্ঞাস্য থাকলে +91-11 20907757 – এই নম্বরটিতে কল করে ট্রাই – এর ব্রডব্যান্ড অ্যান্ড পলিসি অ্যানালিসিস বিভাগের পরামর্শদাতা ডঃ আব্দুল কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2255893)
ভিজিটরদের কাউন্টার : 10