প্রধানমন্ত্রীর দপ্তর
কেরলমের ত্রিশূরে বাজি কারখানায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
পোস্ট করার দিনক্ষণ:
21 APR 2026 8:24PM by PIB Agartala
নতুনদিল্লি, ২১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরলমের ত্রিশূরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণহানির ঘটনায় শোক ব্যক্ত করেছেন। তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।
প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকার এককালীন সহায়তার কথাও ঘোষণা করেছেন।
সামাজিক মাধ্যম এক্স–এর এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“কেরলমের ত্রিশূরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণহানির খবরে আমি মর্মাহত। স্বজন হারাদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি : প্রধানমন্ত্রী @narendramodi”
“প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকার এককালীন সহায়তার কথাও ঘোষণা করেছেন।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2254586)
ভিজিটরদের কাউন্টার : 4