প্রধানমন্ত্রীর দপ্তর
কেদারনাথ ধামের দ্বারোদ্ঘাটন এবং চারধাম যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
22 APR 2026 11:28AM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেবভূমি উত্তরাখণ্ডে শ্রী কেদারনাথ ধামের দ্বারোদ্ঘাটন এবং চারধাম যাত্রার সূচনা করেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভক্তদের উদ্দেশে লেখা একটি চিঠিতে তাঁর আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন এবং যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র মাটিতে আজ যাবতীয় বিধিনিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে ভক্তদের জন্য শ্রী কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়েছে।
কেদারনাথ ধাম ও চারধামের এই যাত্রা আমাদের আস্থা, ঐক্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের এক দিব্য উদযাপন। এই যাত্রার মাধ্যমে আমরা ভারতের সনাতন সংস্কৃতির নিদর্শন দেখতে পাই।
এবার যাঁরা চারধাম যাত্রা উপলক্ষে উত্তরাখণ্ডে আসছেন, আমি সেইসব ভক্তদের প্রতি উদ্দেশে একটি চিঠি লিখে আমার অনুভূতি প্রকাশ করেছি।
আমি প্রার্থনা করি, বাবা কেদার সবার ওপর আশীর্বাদ বর্ষণ করুন এবং আপনাদের যাত্রা শুভ হোক।
হর হর মহাদেব।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2254566)
ভিজিটরদের কাউন্টার : 3