স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন
পোস্ট করার দিনক্ষণ:
22 APR 2026 10:05AM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ এপ্রিল ২০২৬
পহেলগাঁও জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ওই হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এক্স বার্তায় অমিত শাহ লিখেছেন :
“গত বছর এই দিনে পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় যেসব নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রিয়জনদের হারানোর বেদনা আজও প্রতিটি ভারতীয়ের হৃদয়ে রয়ে গেছে। সন্ত্রাসবাদ মানবতার সব থেকে বড় শত্রু। আমাদের এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ে একে পর্যুদস্ত করতে হবে। সন্ত্রাসবাদ এবং যারা এতে মদত যোগায়, তাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2254558)
ভিজিটরদের কাউন্টার : 3