সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
হজ তীর্থযাত্রীদের শুভেচ্ছা কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজুর
प्रविष्टि तिथि:
18 APR 2026 11:35AM by PIB Agartala
নতুন দিল্লি, ১৮ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু সমস্ত হজ তীর্থযাত্রীকে তাঁর শুভকামনা জানিয়েছেন। সেইসঙ্গে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক যাত্রা সুনিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা ফের ব্যক্ত করেছেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ড. শ্রীবৎস কৃষ্ণ আজ সকাল ৯:৪৫ মিনিটে দিল্লি থেকে মদিনার উদ্দেশ্যে উড়ে যাওয়া হজ ২০২৬-এর প্রথম বিমানটির যাত্রার সূচনা করেন।
ড. কৃষ্ণ তীর্থযাত্রীদের আশ্বস্ত করে বলেন, আরামদায়ক তীর্থযাত্রা সুনিশ্চিত করতে ভারত সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, জেড্ডায় অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা ও লজিস্টিক সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তীর্থযাত্রীদের সঙ্গে কথাবার্তার সময় হজ প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং দক্ষ করে তোলার লক্ষ্যে সরকারের ধারাবাহিক প্রয়াসের কথা তুলে ধরেন তিনি।
তীর্থযাত্রীরা সরকারের গৃহীত উদ্যোগ ও বন্দোবস্তের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবিত্র হজ যাত্রায় অংশগ্রহণকারী ১,৭৫,০২৫ জন তীর্থযাত্রীর সবাইকে তাঁর আন্তরিক শুভকামনা জানান
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু। তিনি বলেন যে, তীর্থযাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই বছর মন্ত্রক বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2254006)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English