রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রীষ্মকালীন ভিড় সামাল দিতে দেশজুড়ে ৩ মাসে ১৮,২৬২টি সামার স্পেশাল ট্রেন ট্রিপ চালাবে ইন্ডিয়ান রেলওয়ে : ইতিমধ্যে ১১,২৯৪টি ট্রিপ বিজ্ঞাপিত

সেন্ট্রাল রেলওয়ে (৩,০৮২ ট্রিপ), ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (২,৭১১ ট্রিপ) এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে (২,২৪৫ ট্রিপ) সর্বাধিক ট্রিপ পরিচালনায় শীর্ষে

গ্রীষ্মকালে যাত্রী সুবিধা বাড়াতে, ওয়েটিং লিস্ট কমাতে এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি

পোস্ট করার দিনক্ষণ: 20 APR 2026 3:39PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ এপ্রিল,২০২৬: ২০২৬ সালের গ্রীষ্মকালীন মরশুমে সম্ভাব্য অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে এবং যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে বিশেষ ট্রেন চালু করছে। ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত সময়কালে মোট ৯০৮টি সামার স্পেশাল ট্রেন অনুমোদিত হয়েছে, যা মোট ১৮,২৬২টি ট্রিপ পরিচালনা করবে।

ইতিমধ্যে ৬৬০টি ট্রেন বিজ্ঞাপিত হয়েছে, যা ১১,২৯৪টি ট্রিপ পরিচালনা করবে। ফলে যাত্রীরা আগেভাগেই বুকিং ও ভ্রমণ পরিকল্পনা করতে পারছেন।

এই ব্যাপক পরিকল্পনা মরশুমী ভিড়, বিশেষ করে ছুটি, উৎসব এবং পিক ট্রাভেল সময়ে সফলভাবে মোকাবিলায় রেলের সক্রিয় ভূমিকার প্রতিফলন।

জোনভিত্তিক বিবরণ

ভারতীয় রেলের প্রায় সব বড় জোন জুড়ে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে, যাতে সুষম আঞ্চলিক সংযোগ বজায় থাকে।

  • সাউথ সেন্ট্রাল রেলওয়ে: ১২৪টি ট্রেন (১,১৮৪ ট্রিপ) অনুমোদিত, ৭৬টি ট্রেন (৩২৪ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • ওয়েস্টার্ন রেলওয়ে: ১০৬টি ট্রেন (২,০৭৮ ট্রিপ), ৯২টি ট্রেন (১,৬৬৭ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে: ৭৬টি ট্রেন (২,২৪৫ ট্রিপ), ৬২টি ট্রেন (১,৮৭৮ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • নর্দার্ন রেলওয়ে: ৭৬টি ট্রেন (২,০৯০ ট্রিপ), ৫৬টি ট্রেন (১,৫৩৫ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • সেন্ট্রাল রেলওয়ে: ৭৪টি ট্রেন (৩,০৮২ ট্রিপ), ৭০টি ট্রেন (২,২৩৮ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • সাউদার্ন রেলওয়ে: ৭২টি ট্রেন (৫৫৮ ট্রিপ), ৩৮টি ট্রেন (১৩৩ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: ৬৪টি ট্রেন (২,৭১১ ট্রিপ), ৩৮টি ট্রেন (১,০৬০ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • নর্থ সেন্ট্রাল রেলওয়ে: ৫৪টি ট্রেন (১,১৬৩ ট্রিপ), ৪৬টি ট্রেন (৬৮৮ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • নর্থ ইস্টার্ন রেলওয়ে: ৫২টি ট্রেন (৮১৪ ট্রিপ), ৩৪টি ট্রেন (৪৭৭ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • ইস্ট কোস্ট রেলওয়ে: ২৮টি ট্রেন (৪১০ ট্রিপ), ১৮টি ট্রেন (৮৮ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে: ২৮টি ট্রেন (৪০৮ ট্রিপ), ১৮টি ট্রেন (১৯২ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • ইস্টার্ন রেলওয়ে: ২৪টি ট্রেন (৩৯২ ট্রিপ), ১০টি ট্রেন (২৭৬ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে: ২৪টি ট্রেন (২২০ ট্রিপ), ২০টি ট্রেন (১৪১ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • সাউথ ইস্টার্ন রেলওয়ে: ২০টি ট্রেন (২৭৬ ট্রিপ), ১৮টি ট্রেন (২৫০ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: ১০টি ট্রেন (১২২ ট্রিপ), ৮টি ট্রেন (৭০ ট্রিপ) বিজ্ঞাপিত।
  • সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে: ৭৬টি ট্রেন (৫০৯ ট্রিপ), ৫৬টি ট্রেন (২৭৭ ট্রিপ) বিজ্ঞাপিত।

যাত্রীদের জন্য সুবিধা

এই বিপুল সংখ্যক সামার স্পেশাল ট্রেন চালুর ফলে যাত্রীরা পাবেন,

  • পিক সিজনে ওয়েটিং লিস্ট কমে যাওয়ার সুবিধা,
  • অতিরিক্ত বার্থ ও নিশ্চিত টিকিটের সুযোগ।
  • বিভিন্ন শহর ও অঞ্চলের মধ্যে উন্নত সংযোগ
  • আরও আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা,

উচ্চ চাহিদাসম্পন্ন রুটে বিশেষ ট্রেন চালুর মাধ্যমে ভারতীয় রেল যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

সময়োপযোগী পরিকল্পনা ও বৃহৎ পরিসরে ট্রেন পরিচালনার মাধ্যমে ভারতীয় রেলওয়ে আবারও যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণকে অগ্রাধিকার দিয়েছে। বিস্তৃত পরিষেবা এবং বিপুল সংখ্যক বিজ্ঞাপিত ট্রেন যাত্রী চাহিদা পূরণে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2253809) ভিজিটরদের কাউন্টার : 11
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English