প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনীর পক্ষে ভোট দিতে সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন, এটিকে ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেন তিনি
পোস্ট করার দিনক্ষণ:
17 APR 2026 2:13PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে, বর্তমানে সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর সংশোধনী নিয়ে আলোচনা চলছে। তিনি জানান যে, গতকাল গভীর রাত ১টা পর্যন্ত এই আলোচনা চলেছে।
তিনি বলেন , এই সংশোধনীকে ঘিরে তৈরি হওয়া সমস্ত ভুল ধারণার যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং সদস্যদের উত্থাপন করা প্রতিটি উদ্বেগেরই সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, যেখানেই তথ্যের অভাব ছিল, সেখানে সমস্ত সদস্যকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। এর ফলে বিরোধী পক্ষের উত্থাপিত বিষয়গুলোও স্পষ্টভাবে নিরসন করা সম্ভব হয়েছে।
নারী সংরক্ষণ বা কোটা সংক্রান্ত বিষয়টি নিয়ে গত প্রায় চার দশক ধরে রাজনৈতিক বিতর্ক চলে আসছে। এই সত্যটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, এখন সেই সময় এসেছে, যখন দেশের মোট জনসংখ্যার অর্ধেক অংশীদার নারীদের তাদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার এত দশক পেরিয়ে যাওয়ার পরেও দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্বের হার অত্যন্ত কম। এটি কোনোভাবেই কাম্য নয় এবং অবিলম্বে এই পরিস্থিতির সংশোধন হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী জানান যে, লোকসভায় শীঘ্রই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।নারী সংরক্ষণ সংশোধনীর পক্ষে ভোট দিয়ে একটি সুচিন্তিত ও সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণ করতে তিনি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ।
তাদের কোনো পদক্ষেপের ফলে ‘নারী শক্তি’-র অনুভূতিতে বা আবেগে যেন কোনো আঘাত না লাগে সেজন্য দেশের নারীদের পক্ষ থেকে আবেদন জানিয়ে তিনি সংসদের সকল সদস্যকে অনুরোধ করেন । তিনি বলেন যে, দেশের কোটি কোটি নারী আজ সংসদের দিকে,সংসদের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন।
সিদ্ধান্ত গ্রহণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের তাদের নিজেদের পরিবারের মা, বোন, কন্যা এবং স্ত্রী অর্থাৎ পরিবারের নারীদের কথা গভীরভাবে স্মরণ করেন এবং নিজেদের অন্তরাত্মার বা বিবেকের কথা শুনে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার আহ্বান জানান ।
তিনি এই সংশোধনীকে দেশের নারীদের সেবা ও সম্মান জানানোর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করেন এবং যাতে তারা নারীদের এই নতুন সুযোগ থেকে বঞ্চিত না করেন সেজন্য সদস্যদের প্রতি অনুরোধ জানান ।
দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন যে, যদি এই সংশোধনীটি সর্বসম্মতিক্রমে পাস হয়, তবে তা একদিকে যেমন ‘নারী শক্তি’-কে আরও শক্তিশালী করে তুলবে, ঠিক তেমনই দেশের গণতন্ত্রকেও আরও সুদৃঢ় করবে।
এই মুহূর্তটিকে একটি ঐতিহাসিক ক্ষণ হিসেবে অভিহিত করে তিনি সংসদের সকল সদস্যের প্রতি ঐক্যবদ্ধ হয়ে ভারতের মোট জনসংখ্যার অর্ধেক অংশীদার নারীদের তাদের ন্যায্য প্রতিনিধিত্ব প্রদানের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করার আহ্বান জানান।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেন,
“সংসদে বর্তমানে নারী শক্তি বন্দন আইনের সংশোধনী নিয়ে আলোচনা করছে। গতকাল রাত ১টা পর্যন্ত এই আলোচনা চলেছিল।
যেকোনো ভুল ধারণা দূর করার জন্য একটি যুক্তিযুক্ত উত্তর দেওয়া হয়েছে। প্রতিটি আশঙ্কার সমাধান করা হয়েছে। প্রত্যেক সদস্যকে সেইসব তথ্য সরবরাহ করা হয়েছে যা তাদের কাছে ছিল না। যাঁদের কোনো উদ্বেগ ছিল, তারও সমাধান করা হয়েছে।
চার দশক ধরে নারী সংরক্ষণের বিষয়টি নিয়ে দেশকে রাজনীতিকরণ করা হয়েছে। এখন সময় এসেছে দেশের অর্ধেক জনসংখ্যা যাতে তাদের অধিকার পায় তা নিশ্চিত করার।
স্বাধীনতার এত দশক পরেও, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতীয় নারীদের এত কম প্রতিনিধিত্ব থাকাটা ঠিক নয়।
শীঘ্রই লোকসভায় ভোটগ্রহণ হতে চলেছে। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি… আবেদন জানাচ্ছি…
অনুগ্রহ করে সাবধানে চিন্তা করুন এবং অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নিন, এবং নারী সংরক্ষণের পক্ষে ভোট দিন।
দেশের নারীদের পক্ষ থেকে, আমি সকল সদস্যকে অনুরোধ করছি এমন কিছু না করতে যা নারীদের অনুভূতিতে আঘাত হানতে পারে।
দেশের লক্ষ লক্ষ নারীর স্বপ্ন এটা আমাদের সকলের উপর, আমাদের অভিপ্রায়ের উপর এবং আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অনুগ্রহ করে নারী শক্তি বন্দন আইনের সংশোধনীকে সমর্থন করুন”।
https://x.com/narendramodi/status/2045054160840851826?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2045054160840851826%7Ctwgr%5E6df44877d33a8ca7a25c2f4250c50a80d05e9e3c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2252946reg%3D3lang%3D1
“আমি সকল সাংসদকে বলতে চাই...
বাড়িতে থাকা আপনাদের মা, বোন, কন্যা ও স্ত্রীর কথা স্মরণ করুন এবং নিজেদের বিবেকের কথা শুনুন...
এটি আমাদের দেশের নারীদের সেবা ও সম্মান জানানোর এক বিরাট সুযোগ।
তাঁদের নতুন সুযোগ থেকে বঞ্চিত করবেন না।
এই সংশোধনীটি সর্বসম্মতিক্রমে পাস হলে, আমাদের দেশের নারীরা আরও ক্ষমতায়িত হবেন... দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
আসুন... আজ আমরা একসঙ্গে ইতিহাস তৈরি করি। ভারতের নারীদের, দেশের অর্ধেক জনসংখ্যাকে তাঁদের অধিকার দিন”।
https://x.com/narendramodi/status/2045056013909594482?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2045056013909594482%7Ctwgr%5E6df44877d33a8ca7a25c2f4250c50a80d05e9e3c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2252946reg%3D3lang%3D1
“সংসদ বর্তমানে একটি ঐতিহাসিক বিল নিয়ে আলোচনা করছে, যা আইনসভাগুলোতে নারীদের জন্য আসন সংরক্ষণের পথ প্রশস্ত করে। গতকাল এই আলোচনা মধ্যরাত পেরিয়ে রাত ১টা পর্যন্ত চলেছিল এবং আজ সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকে তা আবার চলছে।
সরকার তথ্য ও যুক্তির মাধ্যমে এই বিল সংক্রান্ত যাবতীয় আশঙ্কা ও ভুল ধারণার নিরসন করেছে। সংশ্লিষ্ট সকল উদ্বেগের যথাযথ সমাধান করা হয়েছে এবং তথ্যের ক্ষেত্রে যেকোনো ঘাটতিও পূরণ করা হয়েছে।
প্রায় চার দশক ধরে আইনসভাগুলোতে নারীদের আসন সংরক্ষণের এই বিষয়টি অহেতুক দেরি হয়ে আসছিল। এখন দেশের মোট জনসংখ্যার অর্ধেক অংশকে অর্থাৎ নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান নিশ্চিত করার সময় এসেছে । স্বাধীনতার এত দশক পেরিয়ে যাওয়ার পরেও, ভারতের নারীদের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত থাকাটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।
আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় এই বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। আমি সকল রাজনৈতিক দলের প্রতি বিনীত আহ্বান ও আবেদন জানাচ্ছি—আপনারা বিষয়টি গভীর চিন্তাভাবনা ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করুন এবং নারীদের আসন সংরক্ষণের পক্ষে ভোট দিয়ে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।
আমাদের ‘নারী শক্তি’র পক্ষ থেকে, আমি সংসদের সকল সদস্যের প্রতি এই অনুরোধও জানাচ্ছি যে, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা সমগ্র ভারতের নারীদের অনুভূতিতে আঘাত হানতে পারে। কোটি কোটি নারী আজ আমাদের দিকে তাকিয়ে আছেন... তাঁরা আমাদের উদ্দেশ্য এবং আমাদের গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যবেক্ষণ করছেন । আমি আবারও সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর সংশোধনীগুলিকে পূর্ণ সমর্থন জানান”।
https://x.com/narendramodi/status/2045060955605000523?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2045060955605000523%7Ctwgr%5E6df44877d33a8ca7a25c2f4250c50a80d05e9e3c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2252946reg%3D3lang%3D1
“আমি সকল সংসদ সদস্যের কাছে আবেদন করতে চাই…
অনুগ্রহ করে আপনাদের নিজেদের পরিবারের নারীদের কথা স্মরণ করে বিবেকের দংশন করুন।
আইনসভাগুলিতে নারীদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার এই আইনটি আমাদের দেশের নারীদের প্রতি সুবিচার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
অনুগ্রহ করে আমাদের নারী শক্তিকে নতুন সুযোগ থেকে বঞ্চিত করবেন না।
এই সংশোধনীটি সর্বসম্মতিক্রমে পাস হলে, এটি আমাদের দেশের নারীদের আরও ক্ষমতায়ন করবে এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে।
আসুন, আজ আমরা ইতিহাস গড়তে একত্রিত হই।
দেশের জনসংখ্যার অর্ধেক ভারতের নারীরা যেন তাদের ন্যায্য পাওনা পান আসুন আমরা তা নিশ্চিত করি ।
https://x.com/narendramodi/status/2045063219816038770?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2045063219816038770%7Ctwgr%5E6df44877d33a8ca7a25c2f4250c50a80d05e9e3c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2252946reg%3D3lang%3D1
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2253045)
ভিজিটরদের কাউন্টার : 6