প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ফলাফলের তালিকা : অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ডঃ ক্রিস্টিয়ান স্টোকারের ভারত সফর

পোস্ট করার দিনক্ষণ: 16 APR 2026 3:01PM by PIB Agartala

নতুন দিল্লি ১৬ এপ্রিল ২০২৬

 

দু’দেশের মধ্যে যে যে সমঝোতা পত্র / চুক্তি/ আগ্রহ পত্র স্বাক্ষরিত হয়েছে, সেগুলি নিম্নরূপ :

ভারত এবং অস্ট্রিয়ার মধ্যে অডিও ভিস্যুয়াল সহ- প্রযোজনা নিয়ে চুক্তি।

ভারতীয় এবং অস্ট্রিয়ান কোম্পানীদের জন্য ফাস্ট ট্র্যাক ব্যবস্থাপনা স্থাপন নিয়ে যৌথ ঘোষণা।

সামরিক বিষয়ে সহযোগিতা নিয়ে আগ্রহ পত্র।

সন্ত্রাস বিরোধী যৌথ কর্মীগোষ্ঠী নিয়ে আগ্রহ পত্র।

অস্ট্রিয়ার এজিইএস এবং ভারতের এফএসএসএআই-এর মধ্যে খাদ্য সুরক্ষা নিয়ে সমঝোতা পত্র।

দ্বিমুখী বৃত্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বৃত্তিগত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি বিষয়ে যৌথ আগ্রহ পত্র।

এই সফরে যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলি হল :

সড়ক পরিকাঠামো ক্ষেত্রে কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা পত্রের পুননর্বীকরণ।

ভা্রত-অস্ট্রিয়া স্টার্ট আপ ব্রিজের অধীনে স্টা্র্ট আপ পরিমণ্ডলের বর্ধিত সহযোগিতা।

প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা আলোচনার সূচনা।

ভারতের সেন্ট্রাল ফর ইউএন পিসকিপিং এবং অস্ট্রিয়ার আর্মড ফোর্সেস ইন্টারন্যাশনাল সেন্টারের মধ্যে অংশীদারিত্ব।

২০২৬-এর হেমন্তে ভিয়েনায় যৌথভাবে দ্বিপাক্ষিক মহাকাশ শিল্প সম্মেলন আয়োজনে চুক্তি।

ওয়ার্কিং হলিডে কর্মসূচি কার্যকর করা।

বর্ধিত ভারত-অস্ট্রিয়া অংশীদারিত্বের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতা নিয়ে একটি নির্দিষ্ট কাঠামোর দ্বিপাক্ষিক আলোচনার সূচনা।

ভারতের সঙ্গে শিক্ষা সহযোগিতা এবং গবেষণা সহযোগিতা পদ্ধতিগতভাবে নিবিড় করতে অস্ট্রিয়ার শীর্ষ স্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির ফোকাস ইন্ডিয়া উদ্যোগ।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2252829) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English